হামলার পর এই প্রথম খোলা সমাবেশে আসছেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া। হাতে খুব কম সময়। প্রচারে কোন ফাঁকফোকর রাখছে না বিভিন্ন রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু করে দিয়েছেন সকলে। তেমনই প্রচারে কোন খামতি রাখছে না দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। প্রায় এক মাস পর আবারও খোলা আকাশের নিচে নির্বাচনী সমাবেশে আসতে চলেছেন ট্রাম্প। বুধবার (২১ আগস্ট) নর্থ ক্যারোলাইনায় দলের পক্ষে আয়োজিত হচ্ছে একটি সমাবেশ।সেই সমাবেশে সশরীরে হাজির থাকবেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার বিকেলে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে নর্থ ক্যারোলাইনায় একটি বিমান জাদুঘরে। তবে সমাবেশ ঘিরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ট্রাম্প যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন, সেই পোডিয়ামের চারপাশ বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্পের প্রচারণা শিবির।

বেশকিছু দিন আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প জানিয়েছিলেন যে, তাঁর খোলা জায়গায় সমাবেশ করতে কোন আপত্তি নেই। তাই তিনি খোলা জায়গায় সমাবেশ আয়োজন করবেন। একইসঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, সিক্রেট সার্ভিস তাঁদের নিরাপত্তা আয়োজন জোরদার করবে। কেননা তাঁরা এইকাজে দক্ষ।

যদিও এই নিয়ে অবশ্য সিক্রেট সার্ভিস তাঁদের নিরাপত্তা আয়োজনের বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয় না। ট্রাম্পের পোডিয়াম ঘিরে বুলেটপ্রুফ কাচ স্থাপন এবং নিরাপত্তা জোরদার করতে আর কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছুই জানায় নি সিক্রেট সার্ভিস।

উল্লেখ্য, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তবে এই লড়াইয়ে অনেকটা পরিশ্রম করতে হবে ৭৮ বছর বয়সী ট্রাম্পকে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চলতি বছরের ১৩ জুলাইয়ের পর প্রকাশ্যে খোলামেলা সভা করেন নি ট্রাম্প। কেননা পেনসিলভানিয়ায় খোলা জায়গায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তাঁর উপর হামলা হয়েছিল। তাঁর নিরাপত্তার জন্য সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা খোলা জায়গায় সমাবেশে যোগ না দেওয়ার পরামর্শ দিয়ে আসছিল। তবে এবার প্রথমবারের মত খোলা জায়গায় সামবেশে উপস্থিত থাকবেন ট্রাম্প।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের