ইজরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিল তুরস্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপরে নির্বিচারে হত্যালীলা চালাতে গিয়ে ক্রমশই নির্বান্ধব হয়ে পড়ছে ইজরায়েল। জাতিসঙ্ঘের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া না দেওয়ায় শনিবার ইজরায়েল থেকে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে তুরস্ক। একই সঙ্গে ইজরায়েলি প্রধানমন্ত্রী ‘খুনি’ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান। সূত্রের খবর, ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন তুর্কি প্রেসিডেন্ট।

শুক্রবার থেকে গাজায় নারকীয় হামলা শুরু করেছে ইজরায়েলের খুনি বাহিনী। অ্যাম্বুলান্স বহরে হামলার পাশাপাশি একাধিক হাসপাতাল, শরণার্থী শিবির এবং স্কুলে লাগাতার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলের খুনিরা। ইতিমধ্যেই ওই হামলায় কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে। শনিবার বিকেল পর্যন্ত ইজরায়েলি হামলায় ৯,৪৮৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতাল এবং স্কুলে ইজরায়েলি হামলার নিন্দায় সরব হয়েছে জাতিসঙ্ঘ থেকে শুরু করে বিশ্বের একাধিক দেশ।

গাজায় নির্বিচারে হত্যালীলা বন্ধ না করায় এদিন ইজরায়েলের রাজধানী তেল আভিভ থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের কথা ঘোষণা করে তুরস্ক। এক সাংবাদিক সম্মেলনে তুরস্কের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাকির ওকজান টোরোনলার বলেন, ‘গাজায় গত ২৯ দিন ধরে নির্বিচারে গণহত্যা সংগঠিত করছে ইজরায়েল। নিরীহ নাগরিক ও শিশুদের নৃশংসভাবে হত্যা করে চলেছে। বার বার অনুরোধ জানানো সত্বেও যুদ্ধবিরতিতে রাজি হয়নি ইজরায়েল সরকার। ওই হত্যালীলার প্রতিবাদেই রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6