গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের জায়গা নেই, হুঁশিয়ারি নেতানিয়াহুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক (Türkiye ) ও কাতারের (Qatar) সেনাকে গাজায় পা রাখতে দিতে রাজি নন ইজরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু (Netanyahu) । যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে এই দুই দেশের সেনাদের কোনোভাবেই জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার ইজরায়েলি সংসদে তিনি বলেছেন গাঁজা যুদ্ধ বিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইজরায়েল (Israel)। হামাসকে (Hamas) নিরস্ত্র করা এবং গাজা উপত্যকা কে উদ্ধার করে নিরস্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। একটি আন্তর্জাতিক বাহিনীতে কোন কোন দেশের সেনা থাকবে সেই বিষয়ে এখনো বলা না হলেও, সেখানে কোনভাবেই তুরস্ক এবং কাতারের সেনারা জায়গা পাবে না তা স্পষ্ট করে দিয়েছেন নেতানিয়াহু। গত বছরে হামাস ও ইজরায়েলের মধ্যে একটি যুদ্ধ বিরতি চুক্তি হয়। সেই চুক্তির দ্বিতীয় ধাপ প্রতিষ্ঠিত করার জন্য একটি বাহিনী মোতায়েনের কথা হয়। সেই বাহিনীর মূল দায়িত্বই হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। একটি নতুন পুলিশবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার উচিৎ। এরা হামাসের পরিবর্তে নিরাপত্তা ব্যবস্থার কাজ করবে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সেই বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন মেজর জেনারেল জাসপার জেফার্সকে (Jasper Jeffers)। তুরস্ক ও কাতারকে ইজরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন দেশ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। পাশাপাশি তিনি বিরোধীদলীয় নেতার কড়া সমালোচনা করেছেন। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর