এই মুহূর্তে

বুকের ক্লিভেজ দেখিয়ে সংবাদ পাঠ, সঞ্চালিকার পোশাক ঘিরে বিতর্কের ঝড়

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক, পেশায় আমরাও সাংবাদিক! তবে সাংবাদিকদের একাধিক ভাগ। বাইরে গিয়ে কেউ রিপোর্টিং করে, আবার কেউ অফিসেই কাজকর্ম সামলান, আবার কেউ টেলিভিশন চ্যানেলের সঞ্চালনার পদ সামলান। যাই হোক, সঞ্চালনার দায়িত্বে বেশিরভাগই মেয়েরাই থাকেন। সুন্দর, স্মার্ট, ওয়েল বিহেভড, এবং ওয়েল ড্রেসিং, সাধারণত এটাই হয় সঞ্চালিকা দের বৈশিষ্ট্য। কিন্তু এবার সেই বৈশিষ্ট্যেই কালো দাগ কাটলেন অস্ট্রেলিয়ার এক টেলিভিশন সঞ্চালিকা। যাঁকে ঘিরে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু কি করেছেন তিনি?

নারেলদা জ্যাকবস, ২০ বছরের সাংবাদিক কেরিয়ার তাঁর, একজন পাকা নিউজ অ্যাঙ্কর। এবার তার দিকেই ধেয়ে এল কটাক্ষের বাণী। এই সপ্তাহে দর্শকদের চরম সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ‘১০ নিউজ ফার্স্ট’-এর সাংবাদিক তিনি। সম্প্রতি জাতীয় সংবাদ বুলেটিন উপস্থাপন করার সময় তাঁর পোশাকের ফাঁকে বেরিয়ে আসে বুকের খাঁজ। আর তা দেখেই সমালোচনার ঝড় ওঠে নেটপাড়ায়। নারেলদা জ্যাকবস, তাঁর প্রাপ্ত সমালোচনামূলক ইমেল প্রকাশ্যে ভাগ করে প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে লেখা ছিল, “প্রতিক্রিয়া: খবর পড়ার জন্য অনুপযুক্ত ড্রেসিং সেন্স। ক্লিভেজ হল নাইটক্লাবের জন্য।” আর এতে নারেলদাও যোগ্য জবাব দিতে পিছপা হননি। তিনি প্রতিক্রিয়া জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, “হ্যাঁ, আমরা এখনও এই ধরনের ইমেল পাই। এটি পুরো নিউজরুমে হয়েছিল। হ্যাঁ, আমি সেই সময় সম্প্রচারে ছিলাম। হ্যাঁ, এটি আমাকে লজ্জা ও অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে। না, আমি কী’ আমার পরা কী অনুপযুক্ত নয়, তা আমি ভালভাবে বুঝবো।”

আসলে সাংবাদিক কোর্ট এবং ব্লেজার পরেছিলেন। আর তাঁর ব্লেজারের ফাঁকেই বেরিয়ে এসেছিল বুকের ক্লিভেজ। তবে অনলাইনে জ্যাকবসের পোস্ট প্রচুর সমর্থন পেয়েছে। প্রাক্তন অলিম্পিয়ান জিয়ান রুনি লিখেছেন, “হ্যাঁ। আমি যখন আবহাওয়া উপস্থাপন করছিলাম তখন নিউজরুমে যে ইমেলগুলি আমার চেহারা সম্পর্কে সমস্ত কিছুকে আক্রমণ করেছিল তা অবিশ্বাস্য ছিল।”

Published by:

Share Link:

More Releted News:

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ