মার্কিন যুক্তরাষ্ট্রে পথ দুর্ঘটনায় বলি ভারতীয় ২ পড়ুয়া

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে  মৃত্যু  হল ভারতীয় পড়ুয়ার। এবার পথ দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল তেলেঙ্গানার দুই শিক্ষার্থী। স্থানীয় সময় শনিবার গভীর  রাতে পিওরিয়ায় দুরন্ত গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা দেয় তাঁদের গাড়িতে।  এরপরেই দুই পড়ুয়ার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় নিহত দুই ভারতীয় পড়ুয়া হলেন নিবেশ মুক্কা ও গৌতম কুমার পারসি। তাদের দুজনের বয়স ১৯। নিবেশ করিমনগর জেলার হুজুরাবাদ শহরের বাসিন্দা। অন্যদিকে গৌতম কুমারের বাড়ি জানগাঁও জেলার ঘনপুর স্টেশনে। তারা দুজনেই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন । জানা যায়, শনিবার রাতে  বিশ্ববিদ্যালয় থেকে তারা বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল । আর সেই সময় ঘটে দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই নিবেশ ও গৌতম মারা যান এবং উভয় গাড়ির চালক আহত হন।

অ্যারিজোনা পুলিশ জানিয়েছেন, আচমকাই  লাল রঙের ফোর্ড গাড়ি এবং সাদা রঙের কিয়া ফোর্ট গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে।  সেই সময় সাদা রঙের কিয়া ফোর্ট গাড়িটি উত্তর দিকে যাচ্ছিল। তবে কি করে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে অ্যারিজোনা পুলিশ।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি