জনপ্রিয় কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বিপাকে জনপ্রিয় ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ড। একাধিক মহিলাকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে আজ শুক্রবার (৪ এপ্রিল) তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করেছে লন্ডন পুলিশ। ১৯৯৯ সাল থেকে ২০০৫ সালের মধ্যেই ওই অপরাধ সংগঠিত হয়েছিল বলে পুলিশের চার্জশিটে দাবি করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ তুলে যে চার্জ গঠন করা হয়েছে তা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি ৫০ বছর বয়সী অভিনেতা। আগামী ২ মে লন্ডনের এক আদালতে মামলার শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে ব্র্যান্ডকে।  

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘চ্যানেল-থ্রি’ ও ‘সানডে টাইমস’ –এ প্রকাশিত সংবাদে দাবি করা হয় কমপক্ষে চার জন মহিলা জনপ্রিয় ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ তুলেছেন। যদিও অভিযোগকারিণীদের পরিচয় প্রকাশ করা হয়নি। ওই অভিযোগের প্রেক্ষিতে জনপ্রিয় লেখক-কৌতুকাভিনেতা দাবি করেছিলেন, কারও সঙ্গেও তিনি জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি। সহমতের ভিত্তিতেই যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরেই ব্র্যান্ডের বিরুদ্ধে তদন্তে নামে লন্ডন পুলিশ। অভিযোগকারিণীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও বেশ কয়েকজনকে জেরা করে তদন্তকারীরা নিশ্চিত হন, জনপ্রিয় কৌতুকাভিনেতা জোরজবরদস্তিই ওই চার মহিলার উপরে যৌন নির্যাতন চালিয়েছেন। মোট পাঁচটি চার্জ বা অভিযোগ আনা হয়েছে ব্র্যান্ডের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে ধর্ষণ, ওরাল রেপ, শারীরিক হেনস্থা ও যৌন লাঞ্ছনা। গত কয়েক বছর ধরেই বিনোদনের মূল মাধ্যম থেকে অনেকটাই দূরে রয়েছেন রাসেল ব্র্যান্ড। পরিবর্তে বিভিন্ন সমাজমাধ্যম ও অনলাইন মিডিয়ায় নিজস্ব ভিডিও আপলোড করে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের