সাবধান! সামাজিকমাধ্যমে ইহুদি বিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে ভিসা-গ্রিন কার্ডও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস) তরফ থেকে ঘোষণা করা হয়েছে, অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদিবিরোধী কার্যকলাপের প্রমাণ পরীক্ষা শুরু করা হবে। সেখানে ইহুদিবিরোধী বিবেচিত বিষয়বস্তু পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে যুক্তরাষ্ট্র। এই পরীক্ষা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারী ব্যক্তিদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিদেশীদের উপরও প্রভাব ফেলবে। এই নীতিটি অবিলম্বে কার্যকর হবে বলেই মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের তরফে বুধবার জানানো হয়েছে।

ইহুদিবিরোধী হিসেবে সংজ্ঞায়িত পোস্টগুলিতে হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো যে সমস্ত গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে শ্রেণিবদ্ধ করেছে তাদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাম্প প্রশাসন বিতর্কিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ভিসা বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। অথচ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বাকস্বাধীনতার নিশ্চয়তা দেয়।

স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন তাঁর এক বিবৃতিতে জানিয়েছেন, স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নয়েম “স্পষ্ট করে বলেছেন যে যারা মনে করেন আমেরিকায় এসে ইহুদিবিরোধী সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে প্রথম সংশোধনীর আড়ালে লুকিয়ে থাকতে পারেন – তারা আবার ভাবুন। এখানে আপনাকে স্বাগত জানানো হবে না।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যমের এমন বিষয়বস্তু বিবেচনা করবে যা ইঙ্গিত দেয় যে, কোনও বিদেশী ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ, ইহুদিবিরোধী সন্ত্রাসী সংগঠন বা অন্যান্য ইহুদিবিরোধী কার্যকলাপকে সমর্থন করেছে, সমর্থন করছে, প্রচার করছে” মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সুবিধা নির্ধারণের ক্ষেত্রে তা নেতিবাচক কারণ হবে।”

এই নীতি অবিলম্বে কার্যকর হবে এবং শিক্ষার্থী ভিসা ও মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার জন্য স্থায়ী বাসিন্দা ‘গ্রিন কার্ড’ এর আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং সেগুলি অবিলম্বে বাতিক করা হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের