‘হামলা করলে উচিত জবাব’, ইজরায়েলকে ‘বুকে টেনে’ ইরানকে হুঙ্কার উগান্ডার সেনাপ্রধানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়ছে। পশ্চিম এশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে ছড়াতে শুরু করেছে ভয়াবহ যুদ্ধের আঁচ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে শান্তি আলোচনার কথা বললেও সত্যিই কি যুদ্ধ থেমে যাবে? বর্তমানে এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। এমন পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে রীতিমত হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার। হুঙ্কার ছুড়ে তিনি বলেছেন, ‘আমরা সবসময় ইজরায়েলের পক্ষে আছি। যে কোনও সাহায্যের জন্য আমরা প্রস্তুত। ইরান হামলা করলে তার মোক্ষম জবাব দিতে আমরা তৈরি।’

সম্প্রতি একটি ভাষণে উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা বলেছেন, “আমরা মন থেকে চাইছি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক। কোনওরকম যুদ্ধের পক্ষে নয়। দিনের পর দিন যে হামলার ঘটনা ঘটাচ্ছে ইরান তা কোনওভাবেই কাম্য নয়। আমরা সবসময় ইজরায়েলের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। ওদের যেকোনও রকমের সাহায্যের জন্য তৈরি আমাদের উগান্ডার মানুষ ও সেনারা।”

পাশাপাশি তিনি হুঙ্কারের সুরে আরও বলেছেন, ‘ইরান যদি কোনওভাবেই আমাদের উপর হামলা চালানোর পরিকল্পনা করে এবং তা বাস্তবায়িত করে তাহলে তার উচিত জবাব দেব। পাল্টা এমন জবাব দেব তা মনে রাখার মত। সেই সঙ্গে ইজরায়েলকে ধ্বংস, এমনকি পরাজিত করার কথা ভাবলেও তার ফল একদমই ভালো হবে না। হামলার দুঃসাহস দেখালে বিপদ রয়েছে ইরানের কপালে।’ ইতিমধ্যেই উগান্ডার সেনাপ্রধানের এহেন মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?