কর ফাঁকির দায়ে পদ খোয়াতে হল ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কর ফাঁকির দায়ে পদ খোয়াতে ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার’কে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) কর ফাঁকির অভিযোগ স্বীকার করে নিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। পাশাপাশি শাসকদল লেবার পার্টির ডেপুটি লিডার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। ৪৫ বছর বয়সী রেনার হলেন লেবার পার্টির নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদের অষ্টম সদস্য, যিনি কিয়ার স্টারমারের সরকার থেকে বিদায় নিলেন। রেনারের ইস্তফা প্রসঙ্গে মুখ খুলে  স্টারমার বলেন, ‘রেনারের মতো দক্ষ প্রশাসকের বিদায়ে দুঃখজনক। তবে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি (রেনার)। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রেনারের ইস্তফা ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য বড় ধাক্কা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, পদত্যাগী রেনারকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসাবেই মনে করা হচ্ছিল। লেবার পার্টিতে থাকা বাম এবং মধ্যপন্থী হিসাবে পরিচিত নেতাদের মধ্যে মধ্যস্থতায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন। গত বুধবার নিজেই মন্ত্রিসভার নীতিশাস্ত্র-বিষয়ক স্বাধীন উপদেষ্টার কাছে কর ফাঁকির বিষয়টি তদন্তের অনুরোধ করেছিলেন রেনার। পরে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, ‘আজীবন প্রতিবন্ধকতায় ভোগা ছেলেকে সহায়তার জন্য একটি ট্রাস্ট তৈরি করেছিলাম।  সেই ট্রাস্টের কাছেই পারিবারিক বাড়ির শেয়ার বিক্রি করে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী শহর হোভে একটি ফ্ল্যাট কিনেছিলাম। ভেবেছিলাম, দ্বিতীয় বাড়ি কেনার জন্য যে বাড়তি কর দিতে হয়, তা প্রযোজ্য হবে না।কিন্তু পরে আইনি পরামর্শ নিতে গিয়ে বুঝলাম ভুল করেছি। বকেয়া কর মিটিয়ে দেব।’

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো ইস্তফাপত্রে রেনার লিখেছেন, ‘নতুন বাড়ি কেনার পর কর-সংক্রান্ত বিষয়ে আমি কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিইনি। এ জন্য আমি অনুতপ্ত… আমি এই ভুলের সম্পূর্ণ দায় নিচ্ছি।’

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী