ঋষি সুনকের স্ত্রী-মেয়েরা কোন রাষ্ট্রপ্রধানের ভক্ত জানেন?

রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি এবং দুই মেয়ে কোন রাজনীতিবিদের ভক্ত জানেন? না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। তবে কী ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির ভক্ত? আজ্ঞে, তাও নয়। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের তিন বাসিন্দা যার ভক্ত তার নাম শুনলে অবশ্যই প্রত্যেক বাঙালির গর্বে বুক চওড়া হবে। কেননা, ঋষি সুনকের স্ত্রী-মেয়েরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত। গতকাল শুক্রবার পলমলের কমনওয়েলথে সেক্রেটারিয়েটে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠকেই এমন গোপন রহস্য ফাঁস করেছেন ব্রিটিস প্রধানমন্ত্রী।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজা চার্লস ও রানি ক্যামিলা পার্কারের সংবর্ধনা সভায় যোগ দেন তিনি। ওই সংবর্ধনা সভার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন। প্রায় ৩৫ মিনিট দুজনে কথা বলেন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়েও কথা হয়। রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিজের চোখে দেখার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

বৈঠকের পরে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু কন্যার প্রশাসনিক নেতৃত্বের প্রশংসা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনি আমাদের কাছে বড় অনুপ্রেরণা। আমার স্ত্রী ও দুই মেয়ে আপনার ভীষণ ভক্ত। আমি চাই, আমার মেয়েরা যেন বড় হয়ে আপনার মতো মানুষের জন্য কাজ করেন। আপনি যেভাবে বাংলাদেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক