ম্যাক্রোঁর পরে ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে অস্বীকার ব্রিটেনের প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসা মোল্লা মুহহাম্মদ ইউনূসকে জোর ধাক্কা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে অস্বীকার করেছেন। সূত্রের খবর, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত কয়েক মিনিটের জন্য সৌজন্য সাক্ষাতের জন্য ইউনূসের তরফে করুণ আর্তি জানানো হয়েছিল। কিন্তু ১০ ডাউনিং স্ট্রিটের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনির্বাচিত কোনও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁও মোল্লা ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে অস্বীকার করেছিলেন। বাংলাদেশের এক প্রবীণ কূটনীতিবিদের কথায়, ‘অতীতে এমন লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়নি কোনও রাষ্ট্রপ্রধানকে।’

বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে গতকাল মঙ্গলবার (১০ জুন) লন্ডনে পৌঁছেছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। এই সফরে তার সঙ্গী হয়ে এসেছেন হিযবুত তাহরীর জঙ্গি শফিকুল আলম-আবুল কালাম আজাদ মজুমদাররা। পার্ক লেনে ‘দ্য ডরচেস্টার’ হোটেলে স্যাঙাতদের নিয়ে ডেরা বেঁধেছেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই হোটেলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আওয়ামী লীগ কর্মী সমর্থকরা। পাল্টা হিসাবে বাংলাদেশ দূতাবাসের তরফে হেফাজত ইসলামী-জামায়াত ইসলামীর কয়েকজন সমর্থককে দিয়ে ইউনূসকে স্বাগত জানিয়ে পাল্টা জমায়েত করানোর চেষ্টা চলেছিল। কিন্তু গণধোলাইয়ের ভয়ে খানিকবাদেই ওই মৌলবাদীরা পাততাড়ি গুটিয়ে হাওয়া হয়ে যান। তবে আওয়ামী লীগ সমর্তকরা লাগাতার হোটেলের সামনে অবস্থান নেন। মাঝে গোপন বৈঠকের জন্য হোটেল থেকে বেরোন ইউনূস। ওই সময় আওয়ামী লীগ কর্মীরা শ্লোগান দেন, ‘ইউনূসের দুই গালে, জুতো মারো তালে তালে।’ অনেক বিক্ষোভকারী জুতোও দেখান।

বিক্ষোভকারীদের রণংদেহী মূর্তি দেখে আর কোনও ঝুঁকি নেয়নি ইউনূসের পোষ্যভৃত্য বাংলাদেশ দূতাবাসের আধিকারিকরা। ফেরার সময়ে চোরের মতোই পিছনের দরজা দিয়ে হোটেলে ঢোকেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন বুধবার লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (চ্যাথাম হাউজ) বক্তৃতা দিতে হাজির হন ইউনূস। ওই সময় কয়েকশো আওয়ামী লীগ নেতা-কর্মী প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখান। তাঁরা ‘ইউনূস গো ব্যাক’ ও ‘ইউনূস পদত্যাগ করো’ স্লোগান দেন। তাদের হাতে ছিল একাধিক প্ল্যাকার্ড। বিক্ষোভকারীদের হাতে ইউনূস হেনস্থা হতে পারেন এমন আশঙ্কায় তাকে পিছনের দরজা দিয়ে প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়া হয়।

ঢাকা থেকে লন্ডনে আসার আগেই যাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাত হয় তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহহ কুকের শরণাপন্নও হয়েছিলেন। ব্রিটিশ রাষ্ট্রদূত ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিশেষ তদবিরও করেইলেন। কিন্তু তাতে জল গলেনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জঙ্গিবাদ ও মৌলবাদের দোসর ইউনূসের সঙ্গে কোনও বৈঠক হহবে না। ওই বার্তা পাওয়ার পরেই লজ্জা এড়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনে নেই বলে সাংবাদিকদের জানিয়েছিলেন ইউনূসের প্রেসসচিব তথা হিযবুত তাহরীর জঙ্গি শফিকুল আলম। আর ওই কথা জানতে পেরে আরও চটে যায় প্রধানমন্ত্রীর দফতর।

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের