ব্রিটেনে নাশকতা হামলার সম্ভাবনা সম্ভবনা ‘প্রবল’, দাবি মন্ত্রীর

এই প্রসঙ্গে ব্রিটেনের ওই মন্ত্রীর দাবি, সম্প্রতি ব্রিটেনে নাশকতা হামলার সম্ভাবনা 'উল্লেখযোগ্য' হার থেকে বেড়ে 'গুরুতর' পর্যায়ে পৌঁছেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার দুপুরে ভয়াবহ নাশকতা হামলায় কেঁপে উঠেছে উত্তর ইংল্যান্ডের লিভারপুল। এদিন দুপুরে লিভারপুলের এক মহিলা হাসপাতালের সামনে দাঁড় করোনা একটি বিস্ফোরক বোঝাই ট্যাক্সিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ব্রিটেন পুলিশের অনুমান, এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে। সোমবার সেই সম্ভাবনাকেই আরও কিছুটা উস্কে দিয়ে ব্রিটেনের এক অভ্যন্তরীণ মন্ত্রী দাবি করলেন, সম্প্রতি ব্রিটেনে নাশকতা হামলার সম্ভাবনা ‘গুরুতর’ মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

এই প্রসঙ্গে ব্রিটেনের ওই মন্ত্রীর দাবি, সম্প্রতি ব্রিটেনে নাশকতা হামলার সম্ভাবনা ‘উল্লেখযোগ্য’ হার থেকে বেড়ে ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। রবিবার লিভারপুলে নাশকতা হামালার পরেই এই সম্ভবনা এত বেশী মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যৌথ সন্ত্রাস বিশ্লেষণ কেন্দ্র এখন ইংল্যান্ডের ওপর নাশকতা হামলার সম্ভাবনার মাত্রাকে ‘উল্লেখযোগ্য’ থেকে বাড়িয়ে ‘গুরুতর’ পর্যায়ে রেখেছে।’

যদিও ব্রিটেন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই বিস্ফোরণের এই ঘটনার তদন্তের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। কে বা কারা এই নাশকতা হামলার সঙ্গে জড়িত তা দ্রুত খুঁজে বের করা হবে। পাশাপাশি ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের