পহেলগাঁও হামলায় যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ভারত, পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক, লন্ডন: পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি ক্রমেই যুদ্ধের দিকে এগোচ্ছে। বাধ্য হয়ে এবার মুখ খুলল ব্রিটেন। ব্রিটেন সরকার ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানিয়েছে। পহেলগাঁও হামলার কথা ব্রিটেনের সংসদে উত্থাপিত হয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ শিখ লেবার এমপি গুরিন্দর সিং জোসান কর্তৃক ‘হাউজ অফ কমন্স’-এ উত্থাপিত জরুরি প্রশ্নের জবাবে পররাষ্ট্র দফতরের মন্ত্রী হামিশ ফ্যালকনার অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতকে সমর্থন করার ক্ষেত্রে ব্রিটেনের ভূমিকা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি ব্রিটেনের রাস্তায় বিক্ষোভের আকারে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে উস্কানিমূলক ভাষা এবং অঙ্গভঙ্গির (যার মধ্যে একজন অভিযুক্ত পাকিস্তানি কূটনীতিক কর্তৃক ভারতীয়দের ধড়-মুণ্ড আলাদা করার ইঙ্গিত) মতো আচরণ, লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে জানালা ভাঙাও অন্তর্ভূক্ত রয়েছে।

ফ্যালকনার এদিন বলেন, “২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ছিল ভয়াবহ। আমরা সকল পক্ষ, সমস্ত সম্প্রদায়ের নেতা এবং সংশ্লিষ্ট সকলকে এই অঞ্চলে উত্তেজনার সময়ে শান্ত থাকার আহ্বান জানাই। আমার সম্মানিত বন্ধু যে ভিডিওটির কথা উল্লেখ করেছেন সেটি সম্পর্কে আমরা অবগত। এই বিষয়ে মেট্রোপলিটন পুলিশ তদন্ত করছে, তাই আমি সেই বিশেষ ঘটনা সম্পর্কে আর কোনও মন্তব্য করব না। তবে এটি স্পষ্টতই উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “ভিয়েনা কনভেনশনের অধীনে সমস্ত দূতাবাস এবং হাইকমিশনের নিরাপত্তার জন্য আমরা আমাদের দায়িত্বকে গুরুত্ব সহকারে দেখি। তাই পাকিস্তানি এবং ভারতীয় হাইকমিশন উভয়ই নিরাপদ থাকার জন্য গ্রেট ব্রিটেনের সকল রকমের সহায়তা পাবে। আমরা অপরাধীদের যথাযথভাবে বিচারের আওতায় দেখতে চাই। আমরা ভারতকে তা করতে সহায়তা করব।”

ভারত পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে সন্দেহ করে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ, “আমরা যাতে উত্তেজনা বৃদ্ধি না পায় তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। এই সংসদে আমাদের অনেকেই দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ এবং বহুমুখী ইতিহাসের সাথে পরিচিত। আমরা তাদের উভয়েরই বন্ধু, তাই আমরা এই উত্তেজনার অনিয়ন্ত্রিত বৃদ্ধি দেখতে চাই না।”

মন্ত্রী এদিন সংসদে জানিয়েছেন দুই দেশেরই উচিত কাশ্মীরি জনগণের ইচ্ছা বিবেচনা করে কাশ্মীরের পরিস্থিতির স্থায়ী সমাধান খুঁজে বের করা। আর তা অস্ত্র দিয়ে নয়, আলোচনা দিয়ে হওয়া উচিত বলে মনে করেন ফ্যালকন।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে