মস্কোর শপিং মলে হামলার পিছনে ইউক্রেনের যোগ নেই, দাবি জেলেনস্কির সঙ্গীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মস্কোর ক্রোকাস সিটি হলে শুক্রবার জঙ্গি হামলার সঙ্গে ইউক্রেনের কোনও সম্পর্ক নেই। জঙ্গি হামলার খানিকবাদেই টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে এমন সাফাই দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী মিখাইও পোদোলাক। একই কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র জন কিরবি। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে এখনও সরকারিভাবে কোনও অভিযোগ না তোলা সত্বেও কেন আগ বাড়িয়ে হোয়াইট হাউস মুখপাত্র এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী ওই বিবৃতি দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় রুশ রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে আচমকাই ঢুকে পড়ে পাঁচ মুখোশধারী। কনসার্ট হলে ঢুকে বোমাবাজি করার পাশাপাশি নির্বিচারে গুলি চালাতে শুরু করে। বোমা বিস্ফোরণের কারণে হলে আগুন লেগে যায়। ধোঁয়ার কুণ্ডলী ছাদ পর্যন্ত উঠে যায়। প্রাণ ভয়ে পালাতে শুরু করেন অনেকে। কিন্তু মুখোশধারী জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান অনেকে। রুশ সরকারি বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ওই বর্বরোচিত হামলার ঘটনার পরেই প্রশ্ন ওঠে, তবে কী ইউক্রেনের জঙ্গিরা ওই হামলা চালিয়েছে?

রাশিয়ার পক্ষ থেকে সরকারিভাবে কিয়েভের বিরুদ্ধে অভিযোগ তোলার আগেই ইউক্রেনের পক্ষ থেকে আগ বাড়িয়ে জানানো হয়েছে, শুক্রবারের হামলার ঘটনার পিছনে তাদের হাত নেই। কোনও সম্পর্কও নেই। গত ৭ মার্চ মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে রাশিয়ায় অবস্থানরত আমেরিকার নাগরিকদের জঙ্গি হামলা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল। জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। ফলে এদিনের হামলার পিছনে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলেও মনে করছেন রুশ প্রশাসনের শীর্ষ কর্তারা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে