‘আরও ভয়ংকর দিন আসতে চলেছে!’ পুতিনের সঙ্গে কথার পরে ফ্রান্সের রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘এখনও পর্যন্ত ইউক্রেনে যা আঘাত হেনেছে রাশিয়া সেইসব কিছুই নয়, আগামীতে আরও ভয়ংকর দিন আসতে চলেছে। পুতিনের লক্ষ্য সমগ্র ইউক্রেন দখল করা।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ফোনে কথোপকথনের পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এমনটাই জানালেন ফ্রান্স সরকারের এক শীর্ষ আধিকারিক। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁর সঙ্গে প্রায় ৯০ মিনিট কথা হয়েছে রাশিয়া প্রধান পুতিনের। আর এই কথোপকথনের পরেই ফ্রান্সের প্রেসিডেন্টের মনে হয়েছে আগামী দিনে আরও ভয়াবহ আঘাত হানতে চলেছে রাশিয়া।

জানা যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শীর্ষ আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, ‘পুতিনের সঙ্গে ইমানুয়েল ম্যাক্রনের যা কথা হয়েছে তাতে ফ্রান্সের রাষ্ট্রপতির স্পষ্ট মনে হয়েছে যে আগামীতে সবচেয়ে খারাপ সময় আসবে। প্রেসিডেন্ট পুতিন আমাদের আশ্বস্ত করতে যা বলেছেন তাতে কোনওভাবেই মনে হয়নি যে এই যুদ্ধ এত সহজে থামবে। কারণ তিনি এই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়েই এখনও দৃঢ় মনোভাব দেখাচ্ছেন।’ এর পাশাপাশি তিনি আরও বলেন যে, ‘সমগ্র ইউক্রেনের নিয়ন্ত্রণ দখল করতে কার্যত বদ্ধপরিকর পুতিন। তিনি তার নিজের ভাষায়, শেষ পর্যন্ত ইউক্রেনকে ‘ডি-নাজিফাই’ করার জন্য তাঁর এই অভিযান চালাবেন বলে জানিয়েছেন।’

পাশাপাশি জানা যাচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন পুতিনকে ইউক্রনের সাধারণ নাগরিক কিংবা তাঁদের বাসস্থানগুলির ওপর হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন। কিন্তু পুতিন জানিয়েছেন এই ব্যাপারে তিনি এখনই কোনওভাবে আশ্বাস দিতে পারছেন না। তবে ফ্রান্স সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, আগামীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেন বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা করবেন এবং তাঁরা এই বিষয়ে ইউক্রেনের পাশেই রয়েছেন। 

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ