প্রথমবার নৌড্রোনের সাহায্যে রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ফের রাশিয়ার হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন। কৃষ্ণসাগরে একটি নৌড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেন। রাশিয়ার আরও একটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা সামাজিক মাধ্যমে জানান, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখানকুতের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী মাগুরা ভি ফাইভ সামুদ্রিক ড্রোন রাশিয়ার এমআই-৮ হেলিকপ্টারকে আঘাত করে। এই প্রথম ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন আকাশ পথের কোন নিশানাকে ভূপাতিত করেছে বলে জানান ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা।

অন্যদিকে এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেয় নি মস্কো। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাঁদের ব্ল্যাক সি ফ্লিট নামের নৌবহর চালকবিহীন আটটি ড্রোনজাহাজ ধ্বংস করেছে। এদিকে ইউক্রেনের নৌবাহিনীর ড্রোনের আঘাতে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাটি রুশ সামরিক ব্লগার ভোয়েনি অসভেদোমিতেলও জানিয়েছেন।

উল্লেখ্য,২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পুরো দমে অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনও পাল্টা ড্রোন উৎপাদন শুরু করে। দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি যুদ্ধ। যতদিন যাচ্ছে ততই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ থামার কোন লক্ষণ নেই। এখন দেখার বিষয় ট্রাম্পের আমলে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয় কিনা।

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল