ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে দেশ: ঋষি-বাক্যে উদ্বিগ্ন ব্রিটেনবাসী

দেশবাসীকে দেওয়া ভিডিয়ো বার্তায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছর শুরু না হতেই ভয়াবহ বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। জানিয়ে দিলেন, ২০২৩ ব্রিটেনকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেবে। যদিও কারও মনে হয়ে থাকে ২০২৩-য়ে দেশ হবে সমস্যামুক্ত, তাহলে সেই চিন্তা-ভাবনায় বিস্তর গলদ রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিয়োবার্তা দেন। ধরে নেওয়া যেতে পারে, চলতি বছরে এটাই সুনকের শেষ ভিডিয়ো বার্তা, যদি না বড় ধরনের কোনও অঘটন ঘটে। অনেকেই ধরে নিয়েছিলেন সুনক দেশবাসীকে ভালো ভালো কথা শোনাবেন। আর প্রধানমন্ত্রী যা বললেন, তা শুনে ব্রিটেনবাসী রীতিমতো আতঙ্কিত।

সুনক বলেন- আমি একবারের জন্য আপনাদের আশ্বস্ত করতে পারছি না যে ২০২৩ হবে সমস্যামুক্ত। তবে  আগামীবছর ব্রিটেনের সামনে একাধিক সুযোগের দরজা খুলে যাবে, যে সুযোগের সদ্ব্যবহার করে চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে।

সুনক বলেন, সব থেকে বড় সমস্যা হল ইউক্রেনের ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের প্রভাব সর্বত্র পড়েছে। আগামী বছরে প্রভাব আরও ঘনীভূত হবে, তা ধরে নেওয়া যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে। সেই আর্থিক মন্দার প্রভাব পড়েছে ব্রিটেনেও। আমি নিশ্চিত, সেই আর্থিক মন্দার প্রভাব পড়ছে গৃহস্থের বাড়িতেও। সেই আর্থিক মন্দার কথা মাথায় রেখে সরকারকে কঠিন পদক্ষেপ করতে হয়েছে। সুনক এও জানান, প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতির অনেকটাই পালন করেছেন।

আরও পড়ুন অ্যাম্বুল্যান্স ধর্মঘট ব্রিটেনে, স্তব্ধ চিকিৎসা পরিষেবা

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে