‘গান্ধির অহিংস নীতিতে ভর করেই শান্ত হোক বিশ্ব’

বাপুর ১৫২ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবদেন জাতিসঙ্ঘের মহাসচিবের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিয়ো গুতেরেস।

শনিবার বাপুর ১৫২ তম জন্মজয়ন্তীতে তিনি গোটা বিশ্বকে তাঁর (মহাত্মার) মন্ত্রে দীক্ষিত হওয়ার পরামর্শ দিলেন। জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, মহাত্মার শান্তি এবং সৌহার্দ্যের বাণী মেনে চললে এ বিশ্ব একদিন নবদিগন্ত দেখবে। বিশ্ববাসীর প্রতি জাতিসঙ্ঘের মহাসচিবের বার্তা ‘হিংসা, দ্বেষ, দ্বন্দ্বের দিন শেষ হয়ে গিয়েছে। নতুন দিনের সূচনা হোক শান্তি, বিশ্বাস এবং ধৈর্য্যের কাঁধে ভর দিয়ে। মহাত্মা গান্ধির জন্মদিনে বিশ্ববাসীকে তাঁর বাণী পাথেয় করার পরামর্শ দিতে গিয়ে জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, তাঁর শান্তির বার্তাই আমাদের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করবে।‘

শনিবার রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ লেখেন, ‘বাপুকে শ্রদ্ধাঞ্জলি। আজকের দিনটি প্রতিটি ভারতীয়ের কাছে বিশেষ। তাঁর ত্যাগ এবং লড়াই দেশবাসী কখনও ভুলবে না।

দেশের নানা প্রান্তের পাশাপাশি বিশ্বজুড়ে বিনম্র শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধির ১৫২ তম জন্মজয়ন্তী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ভারতের বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-নেত্রীরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের টুইটার হ্যান্ডলে বাপুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে লেখেন, আজকের দিনটি প্রতিটি ভারতীয়ের কাছে বিশেষ। তাঁর ত্যাগ এবং লড়াই দেশবাসী কখনও ভুলবে না। আমাদের উচিত গান্ধির মতাদর্শে ভর দিয়ে দেশ গড়া। তাহলেই তাঁর স্বপ্নপূরণ করা সম্ভব হবে।’

দেশজুড়ে শনিবার শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধির ১৫২ তম জন্ম জয়ন্তী।

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী