এক ধাক্কায় ৬৯০০ কর্মীকে গলাধাক্কা দিয়ে তাড়াচ্ছে রাষ্ট্রপুঞ্জ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সচিবালয় তাদের ৩.৭ বিলিয়ন ডলারের বাজেট ২০ শতাংশ কমানোর এবং প্রায় ৬,৯০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। এই নির্দেশিকার মাধ্যমে জাতিসংঘের কর্মীদের ১৩ জুনের মধ্যে বাজেট কমানোর পরিকল্পনা জমা দিতে হবে। এই আর্থিক সংকট মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা আংশিকভাবে সৃষ্ট। প্রতি বছর সংস্থার তহবিলের প্রায় এক চতুর্থাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেই আসে।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন বৈদেশিক সাহায্যর ক্ষেত্রে রাশ টেনেছেন। এর ফলে জাতিসংঘের মানবিক সংস্থাগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি অর্থবছরে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১.৫ বিলিয়ন ডলার পায়।

প্রতিবেদনের লেখক জাতিসংঘের নিয়ন্ত্রক চন্দ্রমৌলি রামানাথন। তিনি সরাসরি মার্কিন অর্থপ্রদানের ঘাটতির কথা উল্লেখ করেননি। বরং এই কাটছাঁটকে মার্চ মাসে “UN80” নামে একটি পর্যালোচনার অংশ হিসাবে বর্ণনা করেছেন, যার লক্ষ্য হল সংস্থাটির আধুনিকীকরণ ঘটানো। প্রতিবেদন অনুসারে এই যে কর্মক্ষেত্রে কাটছাঁটের ব্যাপার তা হবে আ২০২৬ সালের ১ জানুয়ারি পরবর্তী বাজেট চক্রের শুরু থেকে।

জাতিসংঘের কূটনীতিকদের কাছে সাম্প্রতিক ব্রিফিংয়ে, ডিরেক্টর জেনারেল আন্তোনিও গুতেরেস একটি বড় ধরনের সংস্কারের পরিকল্পনা তুলে ধরেছেন। যার মধ্যে থাকতে পারে গুরুত্বপূর্ণ বিভাগগুলিকে একীভূত করা, বিশ্বব্যাপী সম্পদ পুনর্বণ্টন করা, সংস্থাগুলিকে একীভূত করা, কম খরচের জায়গায় কর্মীদের স্থানান্তর করা এবং অপ্রয়োজনীয় আমলাতন্ত্র হ্রাস করা।

শুধুমাত্র মার্কিন অর্থপ্রদান বিলম্বের কারণেই নয়, বরং চিনের বারবার অনুদান দিতে দেরী করার কারণেও জাতিসংঘে সংকট তৈরি হয়েছে। এই দুটি দেশ একসঙ্গে জাতিসংঘের বাজেটের ৪০ শতাংশেরও বেশি প্রদান করে। তহবিল আটকে রাখার পাশাপাশি, ট্রাম্প প্রশাসন কয়েকশ মিলিয়ন অন্যান্য সহায়তা প্রদান প্রত্যাহার করেছে। হঠাৎ করে কয়েক ডজন মানবিক কর্মসূচি বন্ধ করে দিয়েছে তারা। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করেছেন এর ফলে জীবনহানি ঘটতে পারে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স