ইজরায়েলকে আরও ২০ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলকে আরও ২০ বিলিয়ন ডলার অস্ত্র সহায়তা দেবে মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। ব্লিঙ্কেন ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছেন। মঙ্গলবার(১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইজরায়েলে অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফে এই তথ্য জানানো হয়। এর মধ্যে রয়েছে, ট্যাংক, এয়ার-টু-এয়ার মিসাইল, কয়েক ডজন যুদ্ধ বিমান ও বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র।

এই নিয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘ইজরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।ইজরায়েলকে আরও বেশি শক্তিশালী ও আত্মরক্ষার বিকাশের জন্যই ইজরায়েলকে সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।’

একদিকে ইজরায়েলে হামলা না করার জন্য পাঁচ বিশ্বনেতার অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইরান! এমনকী ইজরায়েলে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটবে না ইরান বলেও জানিয়ে দেওয়া হয়েছে! ইজরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে তাঁরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘোষণাটি ঠিক এই সময় নেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট সহ অন্যান্য ইউরোপীয় মিত্র দেশগুলি (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য) ইজরায়েলে হামলা থেকে ইরানকে পিছু হটার আহ্বান জানিয়েছিল। কিন্তু ইরান এই প্রস্তাব প্রত্যাখান করেছে। তাই তড়িঘড়ি সতর্ক থাকতে চাইছে ইজরায়েল মিত্র দেশগুলি। ইজরায়েলকে যাতে কোন ঝুঁকির মুখে না পড়ে তাই বিভিন্ন ধরনের উন্নত ও শক্তিশালি অস্ত্র সহয়তা দেবে যুক্তরাষ্ট্র।

ওয়ার্ক ফর্ম হোম করছেন? ফুসফুস বাঁচাতে ঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

শিশুর চোখে বাড়ছে চশমার নির্ভরতা, স্ক্রিন টাইম কি সত্যিই দায়ী ?

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার