ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রোজগার ও দুবেলা খাদ্যের সন্ধানে জলপথে পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি। আফ্রিকার অন্যতম গরীব দেশ জিবুতি থেকে সমুদ্রপথে নৌকা করে ইয়েমেন যেতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০৯ জনের। নিখোঁজ ১১৬। নিহতদের মধ্যে রয়েছে ১৫ জন শিশুও। গত ৮-৯ অক্টোবরের মধ্যে ঘটনাটি ঘটেছে জিবুতির বন্দর শহর ওবকের উত্তরে গুহেরেতি। রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এমনটাই আজ, রবিবার জানিয়েছে। নিখোঁজদের কোনও সন্ধান পাওয়া যায়নি। তল্লাশি শুরু হয়ে গিয়েছে কিনা জিবুতি প্রশাসন কিছুই খুলে বলেনি। নিহতদের মধ্যে সবাই ইথিওপিয়ার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে ইথিওপিয়া সরকারও কিছুই জানায়নি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা খবরটি প্রকাশ্যে আনতেই হইচই পড়ে গিয়েছে।

আরও পডুন: মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

জানা গিয়েছে, জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকায় যে যাত্রীরা ছিলেন তাঁরা প্রত্যেকেই অভিবাসী। ওই নৌকায় ছিলেন মোট ৩৫০ জন যাত্রী। যাদের মধ্যে ৮০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরাই স্থানীয় প্রশাসনকে সবটা বলেন। তারপরে খবরটি পৌঁছয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কাছে। কিন্তু কেন এত বড় দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে জিবুতি থেকে সমুদ্রপথে ইয়েমেনে যেতে গিয়ে নৌকাডুবির ঘটনা এই প্রথম নয়। লোহিত সাগরে এমন ঘটনা বারবারই ঘটে থাকে। কারণ কাজের সূত্রে ইথিওপিয়া বা আফ্রিকার অভিবাসীরা মধ্যপ্রাচ্যে প্রায়শই নৌকা করে পাড়ি দেন। লোহিত সাগর হয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় এমনই বহু আফ্রিকার বাসিন্দা। জিবুতির অবস্থান ভৌগোলিকভাবে এমনটাই যাতে সড়কপথে ইয়েমেন যেতে গেলে ফেঁসে যাবেন অভিবাসীরা। তাই চোরাগোপ্তাভাবে আরব মহাদেশে ঢুকতে লোহিত সাগরকেই হাতিয়ার করে তাঁরা। আর তাতেই ঘটে প্রাণহানির ঘটনা।

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার