মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝআকাশে আচমকাই বিপত্তি। দিল্লি থেকে চেন্নাই যাওয়ার পথে ইন্ডিগোর বিমানের মধ্যে পাওয়ার ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় ছড়াল আতঙ্ক। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝপথেই বিমান ঘুরিয়ে দেওয়া হল হায়দরাবাদের দিকে। নির্ধারিত গন্তব্যে না গিয়ে জরুরি ভিত্তিতে বদলাতে  হয় বিমানের গতিপথ। এক যাত্রীর মোবাইল ফোনে ধারণ করা ঘটনাটির ভয়াবহ ভিডিও সামনে এসেছে।  

জানা গিয়েছে, দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো ফ্লাইট 6E 6115-এর একটি পাওয়ার ব্যাংকে আগুন লাগলে বিপত্তি ঘটে। সূত্রের খবর, কেবিন ক্রুরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়েছিল। তবে কোনও ঝুঁকি না নিয়েই নির্দিষ্ট গন্তব্যের বদলে বিমানটিকে হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।  সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন।

আরও পড়ুন: গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

ইন্ডিগো একটি বিবৃতিতে জানিয়েছে, “১১ অক্টোবর দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইট 6E 6115 একজন যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া শনাক্ত হওয়ার পর সেটিকে হায়দ্রাবাদে ঘুরিয়ে দেওয়া হয়। কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রোটোকল অনুযায়ী, পাইলটরা ফ্লাইটটিকে ঘুরিয়ে দেন এবং হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।”  সেই ঘটনার পর ওই বিমানে থাকা যাত্রীদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বিমান সংস্থার পক্ষ থেকে। 

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক