‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে বেছে বেছে হিন্দুদের দোকান থেকে বিরিয়ানি কিনে খেতে হবে। এমনকি মাংস কিনতে হবে হিন্দুদের দোকান থেকেই। কোনও মুসলিম মাংস বিক্রেতা বা বিরিয়ানির দোকান থেকে কিছু কেনা যাবে না। এমনই নিদান দিয়ে শিলিগুড়ি পুরসভা এলাকায় পোস্টার দিল হিন্দু জাগরণ মঞ্চ। আজ, রবিবার সকাল থেকে শিলিগুড়িজুড়ে হিন্দু জাগরণ মঞ্চের এই পোস্টারকে কেন্দ্র করে ক্ষোভপ্রকাশ করেছেন এলাকার নাগরিকরা।

পোস্টারে লেখা হয়েছে, ‘বিরিয়ানি খান, হিন্দু দোকানে। পুজোর সামগ্রী কিনুন, হিন্দু দোকান থেকে’ কোথাও আবার লেখা হয়েছে, ‘ফেরিওয়ালা কে? তা একটু ভাবুন’ এই পোস্টারই হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে ছয়লাপ শিলিগুড়িজুড়ে। গোটা বিষয়টিকে সংগঠনের নেতারা বলছে এটা আবেদন জানানো হয়েছে। কাউকে জোর করা হচ্ছে না। হিন্দু জাগরণ মঞ্চের সদস্য অভিষেক দাস জানিয়েছেন, ‘সমগ্র সমাজকে জাগরণের জন্য উদ্যোগ নিয়েছি। গোটা শিলিগুড়িতেই এই ব্যানার আর পোস্টার লাগিয়েছি। আসলে এটা সামাজিক বার্তা। মাদক থেকে অনলাইন প্রতারণা সব কিছু নিয়েই সচেতনতা বাড়াতে পোস্টার দেওয়া হয়েছে। অযথা আলাদা করে শুধুমাত্র হিন্দু দোকানির পোস্টার নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে।’

আরও পডুন: পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। নাগরিক সমাজের তরফে বলা হয়েছে, এই সংস্কৃতি বাংলায় ছিল না। এটা বাংলার বা ভারতের নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, ‘এভাবে কাউকে জোর করা উচিত নয়। যার যে দোকান থেকে জিনিস কেনার ইচ্ছা হবে, সেখান থেকেই কিনবে। কোনও নিদান দেওয়া ঠিক নয়।’ পোস্টার কাণ্ডে ক্ষোভপ্রকাশ করেছেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র গৌতম দেব। তিনি জানিয়েছেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ। তাই সেখানে এমন পোস্টার সত্যিই ভাবা যায় না। সাধারণ মানুষ দেখুক। তাঁরাই ভাবুক।’ বিষয়টি নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ওরা আলাদা সংগঠন। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।’

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের পাওয়ার ব্যাঙ্কে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী