ঈদের দিনেও গাজায় নির্মম হত্যাযজ্ঞ, ইজরায়েলি জল্লাদদের হাতে নিহত ৪২ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের প্রাণের উ‍ৎসব ঈদের দিনেও মিলল না রেহাই। ঈদ-উল আযহা পালনরত গাজার বাসিন্দাদের উপরে নির্মম হত্যাযজ্ঞ সংগঠিত করল ইজরায়েলি জল্লাদ বাহিনী। উত্তর গাজার জাবালিয়া সহ বিভিন্ন এলাকায় দফায-দফায় হামলায় প্রাণ হারিয়েছন কমপক্ষে ৪২ নিরীহ ফিলিস্তিনি।ইজরায়েলের লাগাতার হামলায় গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ত্রাণ বিতরণকারী সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’-র প্রতিবেদন অনুসারে, শুক্রবার (৬জুন) ঈদের দিন উত্তর গাজার জাবালিয়া ও রাফা শহরে বাপক হামলা চালায় ইজরাযেলি বাহিনী। ওই হামলায় জাবালিয়াতেই প্রাণ হারান ১১ জন। ঈদ উ‍ৎসব পালনে যারা রাস্তায় নেমেছিলেন তারা প্রাণভয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। আল নাসের হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, ঈদের দিনে হামলা আরও তীব্র করেছে ইজরায়েলি বাহিনী। মুহুর্মুহু হামলায় বিভিন্ন জায়গায় একাধিক মানুষ প্রান হারিয়েছেন। গুরুতর জখম অবস্থায় অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, দুর্ভিক্ষের মুখে দাঁড়ানো গাজার নিরীহ বাসিন্দারা ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি বাহিনীর বোমা ও গুলিতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইজরায়েলি বাহিনীর গোলাবর্ষণে সাত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মৃত্যুর মিছিল ক্রমশই বাড়ছে গাজায় ত্রাণ বন্টনের দাযিত্বে থাকা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সব ত্রাণকেন্দ্র বন্ধ করে দিয়েছে জিএইচএফ।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩