জুম কলে একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই সংস্থার, ব্যাপক উত্তেজনা নেটপাড়ায়

তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই একসঙ্গে এত কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে সরব হয়েছেন নেটিজনেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন সংস্থা ‘বেটার ডটকম’-এর নাম আমাদের মধ্যে অনেকেরই শোনা। সম্প্রতি খবরের শিরোনামে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রর এই বন্ধকী সংস্থা। কারণ এই সংস্থার অন্ততপক্ষে ৯০০ কর্মীকে এক রাতের মধ্যে সংস্থা থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি ওই সংস্থার ৯০০ জন কর্মীকে জুম কলের মাধ্যমে একটি অনলাইন মিটিংয়ে যোগ দিতে বোল হয়। আর ওই মিটিংয়েই তঁদের বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয় সংস্থার তরফ থেকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নেট পাড়ায়।

জানা গিয়েছে, সোমবার ‘বেটার ডটকম’ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা তথা কোম্পানির সিইও বিশাল গার্গ কোম্পানির ৯০০ জন কর্মীকে নিয়ে জুম কলের মাধ্যমে একটি বৈঠকে বসেন। বৈঠকের প্রথমেই তিনি ওই কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ‘আপনারা যারা আজকের এই বৈঠকে যোগদান করলেন তাঁদের দুর্ভাগ্য’।  এরপরেই তিনি কলের মধ্যেই ওই ৯০০ জন কর্মীকে সংস্থা থেকে ছাঁটাই করার কথাটি ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি জানান, এই মুহূর্তে ওই সংস্থার কর্মীদের কর্মক্ষমতা, উৎপাদনশীলতা এবং বাজারের পরিবর্তনের ওপর ভিত্তি করে বেটারডটকমের ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। 

তবে এই ঘটনা নতুন নয়। এ আগেও একইভাবে কর্মীদের মিটিং চলাকালীন কাজ থেকে ছাঁটাই করেছে বেটার ডটকম। সেবার ওই সংস্থার সিইও বিশাল গার্গকে কাঁদতে কাঁদতে কর্মীদের কাছে ক্ষমা চাইতেও দেখা গিয়েছিল। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, আমরা কর্মীদের ক্ষতির দিকটাও বুঝি। কিন্তু আমাদের কিছুই করার নেই। 

তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই একসঙ্গে এত কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে সরব হয়েছেন নেটিজনেরা। প্রত্যেকেই এক বাক্যে এই ঘটনাকে চরম কঠোর পদক্ষেপ বলে আখ্যা দিয়ে ওই মার্কিন সংস্থার ব্যাপক নিন্দা করেছেন। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ