শীতকালীন অলিম্পিক বয়কট আমেরিকার, পাল্টা আক্রমণ চিনের

অন্যদিকে আমেরিকার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণ করে করেছে চিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল! দিন কয়েক আগেই বিশেষ সূত্রে জানা গিয়েছিল যে কূটনৈতিক কারণে আগামী শীতকালীন অলিম্পিক বাতিল করতে পারে আমেরিকা। আর সেই আশঙ্কাতেই শিলমোহর দিল হোয়াইট হাউস। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, ২০২২ সালে চিনে যে শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে তা কূটনৈতিক বয়কট করতে চলেছে আমেরিকা। জানা যাচ্ছে, বিগত কয়েকদিনে বেশ কয়েকবার বেজিংয়ের মানবাধিকার লঙ্ঘন করার কারণেই অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই হোয়াইট হাউসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বেজিংয়ে যে শীতকালীন অধিবেশনের আসর বসবে তাতে আমেরিকার কোনও কূটনীতিবিদ অংশগ্রহণ করবে না।   

অন্যদিকে আমেরিকার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণ করে করেছে চিন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, চিন অলিম্পিকের কূটনৈতিক বয়কটের জন্য বাইডেন প্রশাসনকে তীব্র নিন্দা করে এটিকে একটি ‘আদর্শগত কুসংস্কার’ বলে অভিহিত করেছে।  

উল্লেখ্য, আগামী বছর অর্থাৎ ২০২২-এর ৪ ফব্রুয়ারি বেজিংয়ে শুরু হচ্ছে এই শীতকালীন অলিম্পিক। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। চিনের রাজধানী বেজিংয়ের পাশাপাশি হুবেই প্রদেশের ঝ্যাংজিয়াকউ এবং পার্বত্য অঞ্চল ইয়াংকিঙে বসবে এই ক্রীড়া প্রতিযোগিতার আসর। কিন্তু বিগত কয়েকদিন দেখা গিয়েছে চিন সরকারের একাধিক সিদ্ধান্তে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। মূলত উইঘুর মুসলিমদের ক্ষেত্রে এই ঘটনা বারংবার ঘটেছে। আর তাই এই মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অলিম্পিক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। 

এই প্রসঙ্গে হোয়াইট হাউসের তরফ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, আসন্ন শীতকালীন অলিম্পিকে চিনে কোনও কূটনীতিবিদ কিংবা প্রশাসনিক প্রতিনিধিকে পাঠানো হবে না। ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার প্রতিবাদে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে অ্যাথলিটরা মেগা ইভেন্টে অংশ নেবেন। তাঁদের প্রতি সমর্থনও থাকবে দেশের।  

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ