রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার পরে ইরানের অনুরোধে সাড়া দেয়নি আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সদ্যই প্রান হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে বিধ্বস্ত হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল। তবে তাতে সাড়া দেয় নি দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার (২০ ই মে)এই তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেনি। এই বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানান , এ ব্যাপারে তিনি বিস্তারিত বলতে পারছেন না। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মূলত ব্যবস্থাপনাগত কারণে তাঁরা সেটা দিতে পারেননি।

ম্যাথু মিলার আরও নিশ্চিত করেন যে, রবিবার (১৯ই মে) দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে খুঁজে পেতে দ্রুত সাহায্য চাইছিল ইরান। তবে সাহায্য করা সম্ভব হয় নি।

ইতিমধ্যেই ইরান নিশ্চিত করেছে যে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় শুধু  প্রেসিডেন্ট নয়, পররাষ্ট্রমন্ত্রীসহ আরও ৯ জন আরোহী নিহত হয়েছেন। যদিও এই ঘটনায় যুক্তরাষ্ট্র শোক জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এও জানিয়েছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। যুক্তরাষ্ট্র কিছু করে নি বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। পাশাপাশি তিনি আরও জানান, এই দুর্ঘটনার কোনও কারণও জানা নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রবিবার (১৯ ই মে) দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বত ঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়েছিল। সঙ্গে সঙ্গে খবর পেয়ে এমারজেন্সি টিম আসে। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার তৎপরতা চলে।

অবশেষে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এরপর রাইসিসহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেন ইরান সরকার। তবে এই বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে যুক্তরাষ্টের কাছে সাহায্য চাইলেও সাড়া দেয় নি দেশটি। যদিও লজিস্টিক্যাল কারণে সাড়া দিতে পারেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!