এই মুহূর্তে

ওয়েবসাইট থেকে এপস্টিন-সংক্রান্ত সমস্ত নথি সরিয়ে ফেলল মার্কিন বিচার বিভাগ, কেন?

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত ফাইল নিয়ে উত্তাল গোটা বিশ্ব। এই ফাইল প্রকাশের পরেই বিশ্বের তাবড় ব্যক্তিত্বের চরিত্রের যে সব গাঢ় কালো দিক প্রকাশ্যে আসছে যা কল্পনার অতীত। যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে একাধিক শীর্ষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক মোড় ঘুরিয়ে দিচ্ছে। নাম জড়িয়েছে বিশ্বের বহু নেতার। এই ফাইল প্রকাশ্যে আসার পর নেতাদের সম্পর্কে মানুষের ধারণাই বদলে গিয়েছে। তবে এবার আমেরিকার  বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত হাজার হাজার নথি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে।যে নথি সামনে এসেছে সেখানে রয়েছে নির্যাতিতাদের নাম। তাঁদের  পরিচয় ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর ফাইল সরিয়ে নেওয়ার  সিদ্ধান্ত নেওয়া হয়।    

ফাইলে থাকা নির্যাতিতাদের আইনজীবীরা জানিয়েছেন, গত শুক্রবার প্রকাশিত নথিতে তথ্য গোপন রাখার ক্ষেত্রে বা ‘রিডাকশন’-এ গুরুতর ত্রুটি ছিল। এই ফাইল প্রকাশ্যে আসার পর ১০০ জন নির্যাতিতার জীবন ‘ওলটপালট’ হয়ে গিয়েছে। যে নথি প্রকাশ করা হয়েছে তাতে ভুক্তভোগীদের ইমেলের ঠিকানা, ব্যক্তিগত তথ্য এমনকি নগ্ন ছবি ছিল। এই সব তথ্যের মাধ্যমে সম্ভাব্য নির্যাতিতাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তথ্য প্রকাশের এই এই ঘটনাকে ‘জঘন্য’ বলে উল্লেখ করে নির্যাতিতারা জানিয়েছে তাদের নাম প্রকাশ, বা তাঁদের নতুন করে ট্রমার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

আরও পড়ুন: ভেনিজুয়েলা সরকারকে তেল বিক্রির ৫০ কোটি ডলার ফিরিয়ে দিল আমেরিকা

ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, ভুল চিহ্নিত করা সমস্ত ফাইল ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পেছনে ‘কারিগরি ত্রুটি বা মানুষের দ্বারা ভুল’ বলেই উল্লেখ করা হয়েছে।  সোমবার এক ফেডারেল বিচারককে পাঠানো চিঠিতে সংস্থাটি জানিয়েছে, নির্যাতিতারা ও তাদের আইনজীবীদের অনুরোধে সব নথি  ফের প্রকাশের জন্য আবেদন প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি   আরও কিছু নথি সরানো হয়েছে। এই তথ্য সরিয়ে ফেলার আগে  শুক্রবার নির্যাতিতাদের পক্ষে সওয়াল করা আইনজীবী ব্রিটানি হেন্ডারসন ও ব্র্যাড এডওয়ার্ডস নিউইয়র্কের এক ফেডারেল বিচারকের কাছে ডিওজের ওয়েবসাইট বন্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। তারা এই ঘটনাকে ‘ আমেরিকার ইতিহাসে একদিনে নির্যাতিতাদের গোপনীয়তা লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহ ঘটনা’ বলে উল্লেখ করেন।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এপস্টিনের ফাইলে ‘বলিউড গাই’ অনুরাগ কাশ্যপের নাম, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

ভেনিজুয়েলা সরকারকে তেল বিক্রির ৫০ কোটি ডলার ফিরিয়ে দিল আমেরিকা

দুবাইয়ের মঞ্চে গাম্বিয়ার জয়, বিশ্বসেরা মন্ত্রী হিসেবে নির্বাচিত আবাদোলী জোবে

ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত চার শিশু সহ প্রায় ১৬ জন

নিজের বাড়িতেই দুষ্কৃতীদের গুলিতে খুন মুয়াম্মর গদ্দাফির ছেলে সইফ আল-ইসলাম

যুদ্ধবিরতির শেষেই কিয়েভে ফের রুশ হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ