পায়ে শিকল ও হাতকড়া পরিয়ে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হল আরও ৩০ জন বাংলাদেশিকে। হাতে হাতকড়া এবং পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত্রি এগারোটার দিকে একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাতে করে বাংলাদেশে ফিরেছেন ওই ৩০ জন বাংলাদেশি। রাত্রি দুটোর দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রানওয়ে থেকে শিকল খুলে অ্যারাইভাল গেটে তাদের নিয়ে যাওয়া হয়। এই সময় কাউকে ওই বাংলাদেশিদের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। কাউকে কোনও ধরনের ছবিও তুলতে দেওয়া হয়নি। যে ৩০ জন বাংলাদেশি বাংলাদেশে ফিরে এসেছেন তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

ইমিগ্রেশনের পক্ষ থেকে বলা হয় রাত্রি ১১ টার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি বিমান বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি তিন ঘন্টা রানওয়েতে ছিল। রাত্রি দুটোর দিকে আরোহীদের হাতকড়া ও শিকল খুলে দেয়া হয়। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর চত্বরে নিয়ে যাওয়া হয়। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল, গোয়েন্দা সংস্থার একটি দল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের আধিকারিকরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ভারতের ক্ষেত্রেও একইভাবে হাতে হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছিল। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যে সমস্ত ব্যক্তি অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে বসবাস করছিলেন তাদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে বেশ কয়েক দফায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। এরপর কত কয়েক মাসে ১৮০ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর বিষয়টিকে মোটেই ভালভাবে নিচ্ছে না বাংলাদেশ। সে দেশের ব্র্যাকের সহকারী পরিচালক (মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন উন্নত জীবনের স্বপ্ন নিয়ে অনেকেই চান অভিবাসী হতে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই সঙ্গে গন্তব্য দেশ চাইলে তাদের ফিরিয়েও দিতে পারেন, সেটাও অস্বাভাবিক নয়। কিন্তু এইভাবে ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।  বহু বাংলাদেশি মেক্সিকো সহ বিভিন্ন ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশগুলিতে দালালদের মাধ্যমে প্রবেশ করে। এইভাবে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে তারা মাথা পিছু ৩০ থেকে ৮০ লক্ষ টাকা খরচ করতেও পিছপা হয় না। গত ২ অগস্ট একটি সামরিক পরিবহন বিমানে করে ৩৯9 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। তাদেরও হাতকড়া এবং শিকল পরানো ছিল। তার আগে চলতি বছরের মার্চ মাসে ৬ই মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে ৩৪ জন বাংলাদেশিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি