ড্রোন হামলায় খতম সিরিয়ায় ইসলামিক স্টেটের মাথা

আলেপ্পোর ওপর দিয়ে যাওয়ার সময় অভিযান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ড্রোন হামলা খতম সিরিয়ায় ইসলামিক স্টেটের (ISIS) মাথা মাহের-আল-আগল (Maher al-Agal) । খতম করার দাবি জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের (Pentagon) তরফ থেকে বলা হয়েছ, দীর্ঘদিন ধরে সিরিয়ায় ইসলামিক স্টেটের (ISIS) এই শীর্ষনেতার সন্ধান চলছিল। নির্ভরযোগ্য সূত্রে বাহিনীর কাছে খবর আসে মাহের-আল-আগল (Maher al-Agal )বিশ্বস্ত সঙ্গী নিয়ে সিরিয়ার উত্তরপ্রান্তে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। সিরিয়ায় নিযুক্ত পেন্টাগনের কর্তাব্যক্তিরা মাহের আল-আগলের ওপর নজরদারি চালিয়ে যাচ্ছিল। আলেপ্পোর ওপর দিযে যাওয়ার সময় ড্রোনের সাহায্যে মাহের-আল-আগলের ওপর হামলা চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহের-আল-আগলের। অভিযানে গুরুতর জখম হয় তার বিশ্বস্ত সঙ্গী।

পেন্টাগনের (Pentagon) সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র (spokesman) লেফটেন্যান্ট কর্নেল ডেভিড ইস্টবার্ন জানিয়েছেন, সিরিয়ায় আইএস-যের শীর্ষ নেতা মাহের আল আগলের ড্রোন হামলায মৃত্যু হয়েছে।অভিযানে তাঁর সঙ্গী গুরুতর জখম। শীর্ষনেতার মৃত্যুতে ইসলামিক স্টেটের (ISIS) মনোবল অনেকটাই দূর্বল হবে বলে মনে করা হচ্ছে।

পেন্টাগনের (Pentagon) অভিযানে ইসলামিক স্টেটের অন্যতম শীর্ষনেতার মৃত্যুর খবর পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (President) জো বাইডেন। তিনি বলেন, ‘এই অভিযান এবং অভিযানে ইসলামিক স্টেটের শীর্ষনেতার মৃত্যু বিশ্বের সব সন্ত্রাসী সংগঠনকে একটাই বার্তা দিচ্ছে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যারা আমেরিকার কাছে যারা বিপদ বলে মনে হবে, প্রশাসন তাদের নিকেশ করতে বদ্ধপরিকর। পেন্টাগন এর আগেও একাধিকবার এই ধরনের অভিযান চালিয়ে শীর্ষস্থানীয় আইএস জঙ্গিদের নিকেশ করেছে, আগামীদিনেও করবে।’

পেন্টাগনের সামরিক অভিযানে আইএসের শীর্ষস্থানীয় জঙ্গির মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে সিরিয়ার মানবাধিকার সংগঠন।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের