এই মুহূর্তে

ভিসিটর ভিসায় আমেরিকায় চাকরি করা বা পারিশ্রমিক নেওয়া যাবে না, বার্তা মার্কিন দূতাবাসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আমেরিকা সফরের জন্য ভিসা নিয়ে বর্তমানে ব্যপক কড়াকড়ি করেছে ট্রাম্প প্রশাসন। এবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়ে দিয়েছে ভিজিটর ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে কোনো ধরনের চাকরি করা বা পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের অনুমতি দেওয়া হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) একটি মার্কিন বার্তায় দূতাবাস জানিয়েছে, বি১ ও বি২—অর্থাৎ ভিজিটর ভিসায় আমেরিকায় থাকার সময় কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও চাকরি করা বা পারিশ্রমিক নেওয়া আইনত নিষিদ্ধ। ভিসা নিয়ে দূতাবাসের তথ্যে বলা হয়েছে, বি১/বি২ ভিসার আওতায় চুক্তি সংক্রান্ত আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে কেবল অংশ নেওয়া যেতে পারে। তবে আমেরিকায় থেকে কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কাজ করা বা সেখান থেকে পারিশ্রমিক নেওয়া একেবারেই যাবে না। .

 

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে আরও বলা হয়েছে,  ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা সেই ব্যক্তির দায়িত্ব যার ভিসা রয়েছে। বলা হয়েছে যদি দেওয়া শর্ত লঙ্ঘন হয় তাহলে ভবিষ্যতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলে। সেই কারণ আমেরিকায় ভিসিটর ভিসা নিয়ে গেলে কাজ করা বা পারিশ্রমিক নেওয়া থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় মৃত ৪০০, আহত প্রায় ২৫০ জন

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ