ভবিষ্যতে ‘বার্ড ফ্লু’ মহামারীর আকার নেবে, যা হবে করোনার থেকে ভয়ঙ্কর: সমীক্ষা

আমি এখনও জানিয়ে কখন বার্ড ফ্লু মহামারী আকার ধারণ করবে, কিন্তু এটি ঘটবে।" কোভিড-১৯ এর তুলনায় বার্ড ফ্লুর হবে ভয়ানক। যা মানুষের শরীরে প্রবেশ করলেই উল্লেখযোগ্য মৃত্যুহার হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ থেকে ২০২২ সালের মাঝামাঝি সময়, করোনা তঙ্কে গোটা বিশ্ব রীতিমতো পায়ে শেকল বেঁধে চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গিয়েছিল। লক ডাউনের প্রকোপে অনেকদিন ঘরবন্দি জীবন কেটেছে মানুষের। বন্ধ হয়ে গিয়েছিল অনেক বেসরকারি কর্মসংস্থান। যার ফলে বহু মানুষের জীবন আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে কেটেছে। যাই হোক, এই ভয়াবহতা কেটে গিয়েছে ২ বছর হয়ে গেল। সেই সময়টা থেকে মানুষ বেরিয়ে গেলেও সেই ক্ষত এখনও মানুষের হৃদয়ে বিঁধে রয়েছে। যাই হোক, মহামারী আর না হোক, সেটাই এখন গোটা বিশ্ববাসীর কামনা। এদিকে সম্প্রতি একটি মার্কিন সমীক্ষা বলছে, মহামারী থেকে এক্ষুনি নিস্তার নেই বিশ্ববাসীর। করোনার পর ‘বার্ড ফ্লু’ মহামারীর আকার ধারণ করতে পারে। যা হলে ভয়ানক।

ইতিমধ্যেই কিছু দেশে ‘বার্ড ফ্লু’-র নয়া প্রজাতির খোঁজ মিলেছে এবং যাতে মারাও গিয়েছেন কিছু মানুষ। এখন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর প্রাক্তন পরিচালক রবার্ট রেডফিল্ড ভবিষ্যদ্বাণী করে বলেছেন যে, পরবর্তী মহামারীটি বার্ড ফ্লু থেকে হতে পারে। কিন্তু এটি কখন হবে তা স্পষ্ট নয়। রেডফিল্ড বার্ড ফ্লু নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগও প্রকাশ করেছেন। কারণ ভাইরাসটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে গরুর পালগুলিতে ছড়িয়ে পড়েছে। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি এখনও জানিয়ে কখন বার্ড ফ্লু মহামারী আকার ধারণ করবে, কিন্তু এটি ঘটবে।” কোভিড-১৯ এর তুলনায় বার্ড ফ্লুর হবে ভয়ানক। যা মানুষের শরীরে প্রবেশ করলেই উল্লেখযোগ্য মৃত্যুহার হবে। কোভিড-১৯-এ মৃত্যুর হার ০.৬ শতাংশ হলেও বার্ড ফ্লুতে মৃত্যুহার সম্ভবত ”২৫ থেকে ৫০ শতাংশের মধ্যে হবে। গত মাসে, মার্কিন কর্মকর্তারা দুগ্ধজাত গবাদি পশুতে ভাইরাসের বর্তমান প্রাদুর্ভাবের খোঁজ পেয়েছে। ই

তিমধ্যেই বিশ্বব্যাপী, ডাক্তাররা ‘বার্ড ফ্লু স্ট্রেন’ H5N1-এ আক্রান্ত ১৫ জন মানুষকে সনাক্ত করেছেন। যদিও এখনও প্রমাণ নেই যে, ভাইরাসটি করোনার মতো মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে কিনা তা জানা যায়নি। আর এটি ঘটলেই মহামারী অনিবার্য। তবে পাঁচটি অ্যামিনো অ্যাসিড পরিবর্তন করতে কতক্ষণ সময় লাগবে তা অজানা, তবে রেডফিল্ড উদ্বিগ্ন কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে গবাদি পশুর পালের মধ্যে ছড়িয়ে পড়বে। গত কয়েক বছরে, অত্যন্ত প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ৫০ টিরও বেশি প্রাণী প্রজাতিকে সংক্রামিত করেছে, যার মধ্যে মার্চ মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে দুগ্ধজাত গবাদি পশু রয়েছে।ইউরোপের বিপরীতে, আমেরিকান কৃষকদের গবাদি পশুর গ্রাউন্ড-আপ মুরগির বর্জ্য খাওয়ানোর অনুমতি দেওয়া হয়, যা কিছু বিজ্ঞানী বার্ড ফ্লুর ঝুঁকির কারণ হতে পারে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে