আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

মাঝ আকাশে কুকুরের মল ত্যাগ, পরিস্কার করতে পার ২ ঘণ্টা ! তারপর ….

Courtesy: google

আন্তর্জাতিক ডেস্কঃ কুকুরকে মলত্যাগ পরিস্কার করতে হিমসিম  খেয়ে গেল বিমান কর্মীরা।  আর সেই ভিডিও কার্যত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সিয়াটলগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে। কি এমন ঘটেছিল বিমানের মধ্যে ? সেই ভিডিওটি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এক যাত্রী।

ভিডিওতে দেখা গিয়েছে, ‘বিমানের প্রথম শ্রেণীতে থাকা একটি কুকুর আচমকাই মেঝেতে মলত্যাগ করে । এরপরেই সেটিকে পরিস্কার করতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে বিমান কর্মীদের। ‘ জানা গিয়েছে, এটি পরিষ্কার করার জন্য মার্কিন বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও কমেন্টে কেউ লিখেছেন, “গন্ধ আমাকে অসুস্থ করে তুলেছিল। পরিস্কার করার পরেও বিমান থেকে পুরোপুরি গন্ধ যায়নি। আবার কেউ লিখেছেন,’ আমি কুকুরকে খুব পছন্দ করি। তবে কখনই কুকুরকে খোলা জায়গায় নিয়ে যাওয়া উচিত নয়।‘  একথায় এই পুরো ঘটনাটি নিয়ে বিমানের মধ্যে তৈরি হয় উত্তেজনা। এই ভিডিও শেয়ার করার পর থেকে পোস্টটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়া সংগ্রহ করেছে।  তবে এই পুরো ঘটনাটির স্বীকার করেছে ইউনাইটেড এয়ারলাইন্স।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া, বন্ধই হয়ে গেল বিমান সংস্থা

ভাইরাল চিনা বিড়ালের মৃত্যুতে ক্ষতিপূরণ ৪২ লক্ষ! ১,১০০টি পথবিড়ালকে বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি হাসপাতালের

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

‘আয় ঘুম আয়’, শান্তিতে ঘুমিয়ে পুরস্কার জিতলেন ৮০ বছরের বৃদ্ধ

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মস্তিতে ব্যস্ত সবাই, আচমকা সামনে দাঁড়িয়ে থাকা অতিথির উপরে ছুরি নিয়ে হামলা তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ