দুর্নীতির অভিযোগে মার্কিন কংগ্রেসের সদস্যপদ খোয়ালেন রিপাবলিকান জর্জ স্যান্টোস

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ নিউইয়র্কের রিপাবলিকান আইনপ্রণেতা জর্জ স্যান্টোসকে ভোটাভুটির মাধ্যমে বহিষ্কার করলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা। দুর্নীতি, মিথ্যাচার ও জালিয়াতির অভিযোগে তাঁকে বহিস্কার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা ৩১১-১১৪ ভোটে  জর্জ স্যান্টোসকে বহিষ্কার করে। ফেডারেল তদন্তকারীরা স্যান্টোসের বিরুদ্ধে  নির্বাচনী প্রচারণা, ক্রেডিট কার্ডের অর্থ জালিয়াতি সহ মোট ২৭ টি অভিযোগ দায়ের করেছে।

যদিও এই সব অভিযোগের কথা অস্বীকার করেছেন স্যান্টোস। তিনি দাবি করেছেন তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই তদন্তকারীরা মিথ্যাচার করছে। ৩৫ বছর বয়সী স্যান্টোস ২০২২ সালের নভেম্বরের নির্বাচনের পর থেকেই বিতর্কের মুখে আছেন।  এর আগে নভেম্বরের শুরুর দিকে দুইবার বহিষ্কার হওয়া থেকে বেঁচে যান তিনি। কিন্তু এবার আর শেষরক্ষা হল না।  স্যান্টোসকে বহিষ্কারে শুধু ডেমোক্র্যাটরাই নন, নিজ দল রিপাবলিকানরাও ভোট দিয়ে তাঁকে বহিস্কার করেছে। কংগ্রেসম্যান স্যান্টোসের বিপক্ষে ২০৬ জন ডেমোক্র্যাট ও ১০৫ জন রিপাবলিকান ভোট দেন।

প্রসঙ্গত, কংগ্রেস থেকে বহিষ্কারের জন্য মোট দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়। তবে স্যান্টোসের বহিষ্কারের ফলে সৃষ্ট শূন্য আসনে কবে বিশেষ নির্বাচন হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রসঙ্গত, নিউইয়র্কের আইন অনুসারে, বহিস্কার হওয়া পদে নির্বাচনের জন্য অঙ্গরাজ্যের গভর্নরকে ১০ দিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। অঙ্গরাজ্যের গভর্নরের  দিন ঘোষণার পরে ৭০ থেকে ৮০ দিনের মধ্যে শুরু হয় নির্বাচন।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?