উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাবে পুতিন, এই হুমকিতে চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার (২০ই জুন) পুতিনের উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই বিষয় নিয়ে সতর্কও করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানিয়েছে এই ধরনের পদক্ষেপ কোরিয়ান উপদ্বীপের মধ্যে উত্তেজনার সৃষ্টি করতে পারে।

গতকাল বৃহস্পতিবার(১৯ই জুন) ভিয়েতনাম সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, উত্তর কোরিয়াকে অস্ত্র দিতে পারে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেনে পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তার জবাব হিসেবে মস্কো এই উদ্যোগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সদ্যই পিয়ংইয়ং সফর করেছেন পুতিন। সফরের সময় পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি সাক্ষরের এক দিন পর ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছেন।

ওয়াশিংটন এবং তাঁর মিত্ররা এর আগেও উত্তর কোরিয়াকে সতর্ক করেছে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও কামান সরবরাহ করার অভিযোগে। যা রাশিয়া ইউক্রেনে হামলার জন্য ব্যবহার করেছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার পর সিউলকে সতর্ক করেছে পুতিন। যাতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না করে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নেওয়ায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়ার। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে উদ্বেগে হিসেবে দেখছে এখন পশ্চিমা দেশগুলি।পুতিনের এই সফরে রাশিয়া-উত্তর কোরিয়ার কয়েক দশকের সম্পর্ক পুনর্নির্মিত হয়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। কেননা, উভয় দেশই আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে রয়েছে। তাঁদের ওপর নজরদারি চালাচ্ছে পশ্চিমা দেশগুলি।তবে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

১৮ বছরেই সব শেষ, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ‘Godzilla vs Kong’-খ্যাত অভিনেত্রী কেইলি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা