শেষ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ? শর্তসাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ তিন সপ্তাহের বেশি সময় পর এবার কি তাহলে থামতে চলেছে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ? মিলল বড় ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, গত দুই দিনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে “খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা” হয়েছে এবং তিনি ইরানের জ্বালানি পরিকাঠামোর ওপর পরিকল্পিত সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন।

ট্রুথ সোশ্যাল-এ করা এক পোস্টে ট্রাম্প, ইরানের সঙ্গে চলমান আলোচনার “গঠনমূলক” প্রকৃতির কথা উল্লেখ করে তিনি মার্কিন যুদ্ধ সামরিক বিভাগকে “ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর ওপর যেকোনো ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত” করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্তটি সপ্তাহজুড়ে চলতে থাকা আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল থাকবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান গত দুই দিন ধরে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে। এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার সুর ও মর্মের উপর ভিত্তি করে, যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে, আমি যুদ্ধ বিভাগকে চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের সাপেক্ষে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোর উপর যেকোনো ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।” 

আরও পড়ুন: আবু ধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আহত এক ভারতীয়

হরমুজের দরজা খুলে দিতে হবে ইরানকে ট্রাম্পের এই হুঁশিয়ারর ঠিক একদিন পরেই এই ঘোষণাটি করা হয়েছে। ট্রাম্প তিনি হুমকি দিয়েছিলেন যে, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ‘আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’। ট্রাম্পের এই চরমপত্রের কড়া জবাব দিয়েছে ইরান। তারা সতর্ক করে বলেছে, তাদের পরিকাঠামোর ওপর যেকোনো হামলার জবাবে অঞ্চলজুড়ে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তেহরানকে লক্ষ্যবস্তু করা হলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘অপরিবর্তনীয়ভাবে ধ্বংস’ হয়ে যেতে পারে। অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করেছে যে, যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানকার জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। দুই পক্ষের বাক্যবাণের মধ্যেই সামনে এল ট্রাম্পের এই নির্দেশ।

 

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা