চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চুক্তি না করলে ফের বোমা ফেলব! ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আবারও কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে সময়সীমার মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপে ফেরার হুঁশিয়ারিও দিচ্ছেন। যা তাঁর কূটনৈতিক কৌশলকে আরও জটিল করে তুলেছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে বর্তমান পরিস্থিতি আরও কঠোর হতে পারে এবং প্রয়োজনে পুনরায় হামলার পথও খোলা থাকবে। বিশেষ করে ২১ এপ্রিলকে তিনি একটি গুরুত্বপূর্ণ ডেডলাইন হিসেবে তুলে ধরেছেন। এই সময়ের মধ্যে চুক্তি না হলে মধ্যপ্রাচ্যে আবার বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একইসঙ্গে তিনি আশাবাদও ব্যক্ত করেছেন যে আলোচনা থেকে ইতিবাচক ফল আসতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই মন্তব্যে তেমন আস্থা দেখানো হয়নি।

আরও পড়ুন: ‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

অন্যদিকে, হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করেছেন ট্রাম্প। এই অবরোধ ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করার অন্যতম প্রধান উপায়, কারণ এর ফলে তেল রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে নতুন করে কূটনৈতিক আলোচনারও সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা শীঘ্রই পাকিস্তানে বৈঠকে বসতে পারেন। যদিও তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবুও দুই পক্ষই সমাধানের পথ খুঁজছে বলে ইঙ্গিত মিলছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

৫ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করার জন্যই অভিনয় ছাড়ছেন অভিনেত্রী রামশা খান? জল্পনা তুঙ্গে

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ