‘মাথার উপরে উড়ছে মিসাইল–ড্রোন’, হরমুজে বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেন সহ ৩৪ ক্রু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিপদের মুখে পড়েছে ৩৪ জন নাবিককে নিয়ে চলা একটি ভারতীয় জাহাজ। ইরান, আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের আবহে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অব হরমুজর কাছে কয়েক দিন ধরেই আটকে রয়েছে ওই তেলবাহী জাহাজটি। জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন বিরেন্দ্র বিশ্বকর্মা। এতে থাকা তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দিয়ে প্রায় ৩৬ লক্ষ গৃহস্থালির গ্যাস সিলিন্ডার ভরানো সম্ভব বলে জানা গেছে।

কুয়েতের মিনা আল আহমাদি বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি গুজরাটের দীনদয়াল কাণ্ডলা বন্দররে উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে ওই সমুদ্রপথে নানা বিধিনিষেধ জারি হওয়ায় মাঝপথেই থমকে যায় যাত্রা। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির কাছে মিনা সাকর বন্দর সংলগ্ন এলাকায় নোঙর করে রয়েছে জাহাজটি। পরিস্থিতি স্বাভাবিক হলে বা নিরাপত্তা পেলে তবেই এগোতে পারবে তারা। জাহাজ থেকে পাঠানো এক আবেগঘন বার্তায় ক্যাপ্টেন বিরেন্দ্র জানিয়েছেন, চারপাশে আতঙ্কজনক পরিবেশ তৈরি হয়েছে। তাঁর কথায়, “আমাদের মাথার উপর দিয়ে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়ে যাচ্ছে। চারদিকে সাইরেন বাজছে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে বড় কিছু ঘটে যেতে পারে। ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তা ছাড়া দেশে ফেরা সম্ভব নয়।”এদিকে মুম্বইয়ের দহিসরে থাকা তাঁর পরিবারও চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। স্ত্রী নীলপা বিশ্বকর্মা জানিয়েছেন, কয়েক রাত ধরে ঠিকমতো ঘুমোতে পারছেন না তিনি। ১০ বছরের ছেলে বেদাংশ ও ১২ বছরের মেয়ে নির্বি বাবার ফেরার অপেক্ষায় দিন গুনছে।

ইন্টারনেট সংযোগ না থাকায় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও সম্ভব হচ্ছে না, যা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। জাহাজ পরিচালনাকারী সংস্থা জেস্কো এবং সংশ্লিষ্ট মন্ত্রক বিষয়টি নিয়ে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। ক্যাপ্টেন ও তার পরিবারের একটাই আবেদন-যত দ্রুত সম্ভব নৌবাহিনী হস্তক্ষেপ করে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনুক।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?