যুক্তরাষ্ট্র ও ইরাকে যৌথ অভিযান, নিহত ১৫ আইএস জঙ্গি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র  ও ইরাকি বাহিনীর যৌথ অভিযান শুরু করে। আর সেই অভিযানে প্রাণ হারাল ইসলামিক স্টেটের (আইএস) ১৫ সদস্য। পাশাপাশি  আহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাতজন সেনা। আহত সেনাদের বিষয়ে  মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া দেয়নি।

 এই প্রসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায়, ‘ বৃহস্পতিবার থেকে আইএসের নেতাদের লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র  ও ইরাকি বাহিনী যৌথ অভিযান চালানো শুরু করে। আর তাতে প্রাণ হারিয়েছে ১৫ জন।‘ ইরাকের  এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ‘অভিযানে পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন।   আইএস গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত এই অঞ্চল, আমাদের মিত্রদের পাশাপাশি ইরাকের জন্য ক্ষতিকর। সেইজন্য যৌথভাবে এই অভিযান চালান হয়েছিল। তবে সন্ত্রাস বিরোধী এই অভিযান এখনও অব্যাহত থাকবে।‘

সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, ওই আইএস সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরকে সজ্জিত ছিলেন। সেইজন্য এই অভিযান করা হয়েছিল। কারণ, এর আগে চলতি মাসের শুরুর দিকে ইরাকে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় আইএস গোষ্ঠী। আর তাতে  অন্তত পাঁচ মার্কিন কর্মী আহত হন।  সেইজন্য  যৌথভাবে ইরাকের পশ্চিমাঞ্চলে চলে অভিযান।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6