জেল থেকে ছাড়া পেয়েই আমেরিকা উড়ে গেলেন সাংবাদিক  

সোমবার তাঁকে ছেড়ে দিয়েছে জুন্টা সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা-সহ আন্তর্জাতিকমহলের চাপে ফ্রন্টিয়ার মায়ানমারের মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে জেল থেকে ছেড়ে দিল জুন্টা সরকার। ড্যানির মুক্তির খবর দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত বিল রিচার্ডসন। জুন্টা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ম্যাগাজিনের প্রধান সম্পাদক টমাস কিয়ান। ড্যানির ফেন্সটারের মুক্তির খবরে উচ্ছ্বসিত পত্রিকার প্রকাশক সনি সোয়ে। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট- ‘দারুণ খবর। আমি শুনেছি, ড্যানি মুক্তি পেয়েছেন।’

মার্কিন এই সাংবাদিককে মায়ানমারে বিল রিচার্ডসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই খবর যখন লেখা হচ্ছে, সাংবাদিক তখন কাতার হয়ে বাড়ির পথে। যদিও জুন্টা সরকার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ইয়াঙ্গন থেকে ফেন্সটারকে নে-পি-দ্য নিয়ে যাওয়া হয়েছে। যা নিয়ে কোনও সন্দেহ নেই, তা হল আমেরিকায় দ্রুত পা রাখতে চাইছেন ড্যানি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যের প্রতিবেদন অনুসারে, ড্যানি ফেনস্টারকে ছাড়িয়ে আনতে জুন্টা সরকারের অন্যতম শীর্ষকর্তা জেনারেল মিন আং লেইংয়ের সঙ্গে বৈঠক করেন বিল রিচার্ডসন। চরবৃত্তির অভিযোগে ফ্রন্টিয়ার ম্যাগাজিনের সাংবাদিক ফেন্সটারের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।  জুন্টা সরকার তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনের ১২৪ (ক) এবং সন্ত্রাসদমন আইনের ৫০ (ক) মামলা রুজু করে। আদালত তাকে হাজতবাসের শাস্তি দেয়। সেই ঘোষণার কয়েকদিনের মাথায় জুন্টা সরকার ড্যানি ফেন্সটারকে মুক্তি দিল।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের