দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়াটার পার্কের মধ্যে চলল গুলি, গুরুত্বর জখম দুই শিশু সহ ৮

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে চলল গুলি। এবার কোন রেস্টুরেন্ট বা বাড়িতে নয়  গুলি চালানোর ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের এক ওয়াটার পার্কে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই গুলি চালানোর ঘটনা ঘটে। আর তাতে জখম হয়েছে দুই শিশু সহ আটজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে  বর্তমানে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

মার্কিন পুলিশ সূত্রে খবর, রচেস্টার হিলসের এক  ওয়াটার পার্কে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বর্তমানে ঘটনাস্থল থেকে খানিকটা দূরে  একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে ওই বাড়ির আশেপাশ পুলিশ ঘিরে ফিরেছে যাতে না অভিযুক্ত পালাতে পারে। তবে গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানা না গেলেও, পুলিশের ধারণা, এলোপাতাড়িভাবে এই হামলা চালান হয়েছে। এই  ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

এই ঘটনা প্রসঙ্গে রচেস্টার হিলসের মেয়র ব্রায়ান কে বার্নেট বলেছেন, ‘ ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তায় ঘিরেছে। ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে ঘটনাস্থল নিরাপদে আছে।‘ অন্যদিকে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘গোলাগুলির খবর শুনে আমি মর্মাহত। এই ঘটনার পর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।‘ বলা বাহুল্য, ২০২৪ সালে মার্কিন  যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১৫টিরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ