‘বিরক্ত’ করায় মাকে ছুরি দিয়ে হত্যা ডাক্তারি পড়ুয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক ঘটনা। ছেলের হাতে খুন হল মা। ২১ বছর বয়সী এক কলেজ ছাত্র ইমানুয়েল ম্যানি এসপিনোজা তাঁর মা এলভিয়া এসপিনোজাকে ছুরি দিয়ে খুন করে। জানা গিয়েছে, ওই ছাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের  কোন একটি কলেজে ডাক্তারি পড়ত। এই হত্যাকাণ্ডকে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ বলে উল্লেখ করেছে মার্কিন প্রশাসন।

সূত্র মারফত জানা গিয়েছে,  প্রি-মেড শিক্ষার্থী ইমানুয়েল এসপিনোজা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করার জন্য গেইনসভিলের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাড়ি যায়। এরপরেই ওই পড়ুয়া যখন মা এলভিয়ার বাড়িতে যায় তখনই শুরু করে ছুরিকাঘাত। এই হত্যাকাণ্ডের পর স্বীকারোক্তি দেওয়ার জন্য ৯১১ নম্বরে কল করেন ইমানুয়েল এসপিনোজা।

৪৬ বছর বয়সী এলভিয়া যখন অন্য এক আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন, তখন তার ছেলে তার ওপর হামলা চালায়। এই ঘটনা এক আধিকারিক শেরিফ জুড বলেন, ‘আমরা যখন এই হত্যাকাণ্ড নিয়ে  ইমানুয়েলকে জিজ্ঞাসা করি,  তুমি কি মাকে ভালবাসো?  সেই প্রশ্নের উত্তরে ইমানুয়েল বলে, হ্যাঁ আমি মাকে ১০ এর মধ্যে ৮ দেব। আমি খুবই ভালোবাসি। তবে মা আমাকে খুব বিরক্ত করত। সেই জন্য আমি হত্যা করেছি মাকে।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

  

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী