ইরানের কপালে ‘শনি’, তেহরানের দিকে ব্রহ্মাস্ত্র তাক আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধে  আমেরিকা তাদের অত্যাধুনিক JASSM-ER ক্রুজ মিসাইলের বিশাল অংশ ব্যবহার করতে চলেছে। এর ফলে বিশ্বের অন্য অঞ্চলের জন্য রাখা মার্কিন অস্ত্রভাণ্ডারেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের দাবি, মার্চ মাসের শেষের দিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংরক্ষিত মিসাইলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আমেরিকার মূল ভূখণ্ড ও অন্যান্য ঘাঁটি থেকেও মিসাইল সরিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ঘাঁটি কিংবা ব্রিটেনের ফেয়ারফোর্ড ঘাঁটিতে পাঠানো হচ্ছে।

যুদ্ধ শুরুর আগে আমেরিকার কাছে প্রায় ২,৩০০টি JASSM-ER মিসাইল ছিল। কিন্তু বিভিন্ন অভিযানে ব্যবহারের ফলে এখন সারা বিশ্বের জন্য মাত্র প্রায় ৪২৫টি মিসাইল অবশিষ্ট থাকতে পারে। এর মধ্যে আবার প্রায় ৭৫টি প্রযুক্তিগত ত্রুটি বা ক্ষতির কারণে ব্যবহারের ফলে এখন সারা বিশ্বের জন্য মাত্র প্রায় ৪২৫টি মিসাইল অবশিষ্ট থাকতে পারে। এর মধ্যে আবার প্রায় ৭৫টি প্রযুক্তিগত ত্রুটি বা ক্ষতির কারণে ব্যবহারযোগ্য নয় বলে জানা গিয়েছে। JASSM-ER মিসাইলের পাল্লা ৬০০ মাইলেরও বেশি, যা শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা এড়িয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পর থেকেই বিপুল পরিমাণ  অস্ত্র ব্যবহার করা হচ্ছিল। শুধু প্রথম চার সপ্তাহেই মার্কিন বাহিনী প্রায় ১,০০০টিরও বেশি JASSM-ER মিসাইল ব্যবহার করেছে বলে সূত্রের দাবি।অন্যদিকে ইরানও পাল্টা হিসেবে ১,৬০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং হাজার হাজার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে বলে উপসাগরীয় দেশগুলির রিপোর্টে উল্লেখ রয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মার্কিন অস্ত্রভাণ্ডার দ্রুত কমে যাওয়ার আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এ বিষয়ে  এখনও কোনও মন্তব্য করেনি।

 

 

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে