আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল প্রসাশন। এখন থেকে দেশটিতে অস্থায়ীভাবে অবস্থানরত বিদেশিদের স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন করতে হলে নিজ দেশে ফিরে গিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার (২২ মে) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস এক নতুন নির্দেশিকা প্রকাশ করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনা অনুযায়ী আমেরিকায় অবস্থানরত কোনো বিদেশি যদি গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পেতে চান, তাহলে তাকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

ইউএসসিআইএস-এর অধীনস্থ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে থাকা নানা ‘ফাঁকফোকর’ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে এতে অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করাও সহজ হবে বলে দাবি করেছে সংস্থাটি।তবে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

এদিকে মানবাধিকার সংগঠন ও শরণার্থী সহায়তাকারী সংস্থাগুলো সংগঠনগুলো এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা এইচআইএএসের আশঙ্কা, মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী কিংবা ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখান থেকে তারা নিজেদের নিরাপত্তার জন্য পালিয়ে এসেছিল। বিশ্লেষকদের মতে, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই অংশ। এর আগেও শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এক লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন ৪ নিয়ম

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪