‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুন’, মোল্লা ইউনূসকে কঠোর বার্তা আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু-সহ সংখ্যালঘু নিধন যজ্ঞ। গত ৫ মাস ধরে জামায়াত ইসলামী এবং কঠোর মৌলবাদী দলগুলির বেলাগাম সন্ত্রাসের শিকার হচ্ছেন হিন্দুরা। বাড়ি-ঘর ভাঙচুর থেকে মন্দিরে হামলা-কোনও কিছু বাদ যাচ্ছে না। মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হতে গিয়ে জেলে যেতে হয়েছে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে। দিল্লির তরফে একাধিকবার বাংলাদেশ জুড়ে চলা হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও তাতে টনক নড়েনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরর। এবার বাংলাদেশে মৌলবাদীদের বাড়বাড়ন্ত নিয়ে কঠোর অবস্থান নিল জো বাইডেন প্রশাসন। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূসকে ফোন করে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপের কথা উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার জন্য দুজনের মধ্যে কথা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি।

কূটনীতিবিদরা মনে করছেন, বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমেরিকার জাতীয় নিরাপত্তা জ্যাক সুলিভানের কঠোর বার্তা মোল্লা মুহাম্মদ ইউনূসের রক্তচাপ বাড়াবে। কেননা, গত পাঁচ মাস ধরে পোষ্য ভৃত্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অপকর্ম নিয়ে টুঁ শব্দটি করেনি বাইডেন প্রশাসন। আর আমেরিকার নীরবতাকে হিন্দুদের উপরে বেলাগাম সন্ত্রাস চালানোর সমর্থন হিসাবেই ধরে নিয়েছিল ইউনূসের নেতৃত্বাধীন রাজাকার সরকার।

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

এক ঘেয়ে বিস্কুট খেয়ে বিরক্ত? বাড়িতে বানান ওটসের কুকিজ

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে