সোমবারেই বৈঠকে বসছেন বাইডেন-শি চিনফিং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী সোমবার অর্থাৎ ১৫ নভেম্বর বৈঠকে বসতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং চিনের রাষ্ট্রপ্রধান শি চিনফিং। করোনা আবহে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন এই দুই দেশের রাষ্ট্রপ্রধান। যদিও এই বৈঠক হবে অনলাইনে অর্থাৎ ভার্চুয়াল মিটিংইয়েই আপাতত মুখোমুখি হচ্ছেন বাইডেন-শি চিনফিং। তবে মনে করা হচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনার জেরে আমেরিকা এবং চিনের সম্পর্ক যেদিকে মোড় নিয়েছে তাতে সোমবারের এই বৈঠক দুই দেশের কাছেই খুব তাৎপর্যপূর্ণ।

চিন এবং আমেরিকার এই দুই রাষ্ট্রপ্রধানের আগামী বৈঠকের কথা  শুক্রবার বিকেলে একটি  সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ‘নভেম্বরের ১৫ তারিখ ভারচুয়ালি বৈঠকে বসছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিনা রাষ্ট্রপ্রধান শি চিনফিং। দুই দেশের মধ্যে যে ‘প্রতিযোগিতা’ চলছে সেই বিষয়ে চিনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন বাইডেন।’ সাকি আরও বলেন, ‘চিনের কাছে আমেরিকার উদ্দেশ্য ও উদ্বেগের বিষয়গুলি স্পষ্টভাবে তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট এবং দুই দেশের এই সমস্ত সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতেই সোমবারের এই বৈঠক।’

এদিন হোয়াইট হাউসের মুখপাত্রকে ওই বৈঠকে ভারত ও চিনের মধ্যে চলা চাপা উত্তেজনা এবং সীমান্ত সংঘাত নিয়ে আলোচনা করা হবে কিনা সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হবে। আমাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরা হবে। কীভাবে একসঙ্গে কাজ করা সম্ভব হবে সেই দিকটিও খতিয়ে দেখা হবে। তবে এই প্রশ্নের উত্তরটি আমি আগামীর জন্য তুলে রাখছি।’

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের