এই মুহূর্তে

ভেনিজুয়েলা সরকারকে তেল বিক্রির ৫০ কোটি ডলার ফিরিয়ে দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুোরোকে গ্রেফতারের পর থেকে আমেরিকার সঙ্গে সেই দেশের সম্পর্ক নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। এই নিয়ে উত্তাপের আবহেই এক মার্কিন কর্তা জানিয়েছেন, গত মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই আমেরিকা ভেনিজুয়েলার সরকারকে ফেরত দিয়েছে।

নথিতে বলা হয়েছে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ওয়াশিংটনের দেওয়া দ্বিতীয় সাধারণ লাইসেন্স, যা ভেনিজুয়েলার তেলের ক্ষেত্রকে পুনরুদ্ধারে প্রশাসনের নীতিকে সমর্থন করে। নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার মার্কিন ও কর্তা বলেন। তেল বিক্রির শেষ ২০ কোটি ডলার ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। তিনি বলেছেন, “ভেনেজুয়েলার প্রথম দিককার তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলা পেয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, ‘মার্কিন সরকারের ইচ্ছা অনুযায়ী ভেনিজুয়েলার জনগণের কল্যাণে এই টাকা বিতরণ করা হবে’,  ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর তেল বিক্রি নিয়ে ওই চুক্তি হয়েছিল। এই তেল বিক্রির টাকা  রাখা হয়েছিল কাতারে। কেন তা জানিয়ে মার্কিন ওই আধিকারিক জানিয়েছিলেন, “দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য স্বল্পমেয়াদী ও অস্থায়ী ওই হিসাব থেকে প্রয়োজনীয় অর্থ পায় তা নিশ্চিত করা।” 

আরও পড়ুন: ওয়েবসাইট থেকে এপস্টিন-সংক্রান্ত সমস্ত নথি সরিয়ে ফেলল মার্কিন বিচার বিভাগ, কেন?

মার্কিন ট্রেজারি গত সপ্তাহে মার্কিন কোম্পানিগুলিকে ভেনিজুয়েলার তেল লোড, পরিবহন, সংরক্ষণ, বিক্রয় এবং পরিশোধনের অনুমতি দিয়ে একটি লাইসেন্স দিয়েছিল। কিছুদিন আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, “আসল কথা হল আমরা ভেনেজুয়েলাকে তাদের নিজেদের তেল ব্যবহারের মাধ্যমে আয় করতে দিলাম, যাতে সেই অর্থ দিয়ে শিক্ষক, দমকলকর্মী ও পুলিশ কর্মকর্তাদের বেতন দেওয়া যায় এবং সরকারটি কার্যকরভাবে চলতে পারে, যাতে দেশটি ধসে না পড়ে,” বলেছিলেন রুবিও।

 .

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এপস্টিনের ফাইলে ‘বলিউড গাই’ অনুরাগ কাশ্যপের নাম, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

ওয়েবসাইট থেকে এপস্টিন-সংক্রান্ত সমস্ত নথি সরিয়ে ফেলল মার্কিন বিচার বিভাগ, কেন?

দুবাইয়ের মঞ্চে গাম্বিয়ার জয়, বিশ্বসেরা মন্ত্রী হিসেবে নির্বাচিত আবাদোলী জোবে

ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত চার শিশু সহ প্রায় ১৬ জন

নিজের বাড়িতেই দুষ্কৃতীদের গুলিতে খুন মুয়াম্মর গদ্দাফির ছেলে সইফ আল-ইসলাম

যুদ্ধবিরতির শেষেই কিয়েভে ফের রুশ হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ