চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমি থাকতে মাদক পাচার চালানো যাবে না’, আমেরিকাগামী ডুবোজাহাজ ধ্বংস করে হুঙ্কার ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্যারিবিয়ান সমুদ্রে একটি ডুবোজাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী। ওই ডুবোজাহাজটি ধ্বংসের অনুমতি দিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর,  ওই ডুবোজাহাজে নিষিদ্ধ মাদকদ্রব্য ছিল যা চোরাপথে সমুদ্রের তলদেশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করার পরিকল্পনা ছিল। খবর পেয়ে এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। তারপর মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে গ্রিন সিগন্যাল মিলতেই তারা হামলা চালায়। এই হামলায় ডুবোজাহাজের দুজন নিহত হয়েছে। বাকি দুজনকে আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর জানিয়েছেন। জানা গিয়েছে মাদক পাচারকারী ডুবোজাহাজটিকে আমেরিকা পর্যন্ত পৌঁছাতেই দেওয়া হয়নি। তার আগেই জাহাজটিতে হামলা চালানো হয়। গোয়েন্দা সূত্রে খবর আগেই ছিল, ফলে মার্কিন বাহিনী তৈরি হয়েই ছিল। ট্রাম্প ডুবোজাহাজে থাকা চারজনকে মাদক পাচারকারী জঙ্গি হিসেবে চিহ্নিত করেছেন। এই চারজনের মধ্যে দুজন মারা গিয়েছে। অন্য দুজন আহত। এরা ইকুয়েডর ও কলম্বিয়ার বাসিন্দা। জানা গিয়েছে তাদের নিজ দেশে ফিরিয়ে সেখানকার আইন অনুযায়ী বিচার করা হবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন “মাদক পাচারের একটি কুখ্যা পথে জাহাজটি আমেরিকার দিকে আসছিল। গোয়েন্দারা জানাচ্ছেন তাতে ছিল ফেন্টানিল এবং অন্য কিছু নিষিদ্ধ মাদক। যদি তা মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে পৌঁছাতো তাহলে অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু হতে পারত। এই অভিযান চালানোর সময় মার্কিন বাহিনীর কোনরকম আঘাত লাগেনি। আমার নজর সবদিকেই রয়েছে। স্থলপথে হোক বা জলপথে, আমি থাকতে মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক পাচার চালানো যাবে না।”

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তাদের দেশের এই দুষ্কৃতী হামলার কথা নিশ্চিত করেছেন। যে অভিযুক্ত কলম্বিয়ার বাসিন্দা তাঁকে দেশে ফেরানো হয়েছে। কলম্বিয়ার আইন অনুযায়ী তার বিচার হওয়ার আশ্বাস দিয়েছেন পেত্রো। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় মাদকচক্রের বিরুদ্ধে সরব  হয়েছেন ট্রাম্প। সমুদ্র তো বটেই, সীমান্তেও নজরদারি জোরদার করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসেও ক্যারিবিয়ান সমুদ্রে একাধিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেখানে অন্তত ছটি স্পিড বোট ধ্বংস করা হয়েছে যেগুলি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। মার্কিন যুক্ত রাষ্ট্রের বক্তব্য এই মাদক পাচারের মূল চক্র হচ্ছে ভেনেজুয়েলায়। সেখান থেকেই সমুদ্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ