গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নিল মার্কিন সুপ্রিম কোর্ট

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মহিলাদের গর্ভপাত সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না।'

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: এক কলমের খোঁচাতেই ৫০ বছর ধরে ভোগ করে আসা অধিকার হারালেন মার্কিন মহিলারা। গর্ভপাতের সাংবিধানিক অধিকার (Constitutional Right To Abortion) কেড়ে নিল দেশের শীর্ষ আদালত (US Supreme Court) । শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মহিলাদের গর্ভপাত সাংবিধানিক অধিকারের (Constitutional Right To Abortion) মধ্যে পড়ে না। সংবিধান কখনওই আমেরিকার মহিলাদের গর্ভপাতের অধিকার দেয়নি। ১৯৭৩ সালে সর্বোচ্চ আদালত এ বিষয়ে যে রায় দিয়েছিল তা আর গ্রাহ্য করা হবে না।’ তবে একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, ‘দেশের ৫০টি অঙ্গ রাজ্যের প্রশাসন চাইলে যেমন গর্ভপাতের অনুমতি দিতে পারবে, তেমনই গর্ভপাতের অধিকার থেকে বিরত রাখতে পারবে।’ শীর্ষ আদালতের রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়েছে একাধিক মানবাধিকার ও মহিলা সংগঠন।

১৯৭৩ সালের রো বনাম ওয়েডের মামলায় দেশে গর্ভপাতকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছিল, দেশের সংবিধানে গর্ভবতী মহিলাদের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞার চোখরাঙানি এড়িয়ে নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন তাঁরা। গত পঞ্চাশ বছর ধরে ওই রায়ের সুযোগ নিয়েই ইচ্ছেমতো গর্ভপাত করাতে পারতেন মার্কিন মহিলারা।

গত মে মাসেই মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’র এক প্রতিবেদনে দেশে নারী গর্ভপাতের অধিকার (Abortion Rights) কেড়ে নিতে চলেছে সুপ্রিম কোর্টে (US Supreme Court)। ওই সংবাদ প্রকাশের পড়েই হইচই শুরু হয়ে যায়। এদিন বিচারপতি স্যামুয়েল আলিটোর নেতৃত্বাধীন শীর্ষ আদালতের রক্ষণশীল বিচারপতিরা  গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে রদ করতে গিয়ে বলেছেন, ‘১৯৭৩ সালের মহিলাদের গর্ভপাতের অধিকার দেওয়াটা ছিল বড় ভুল।’

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ