প্রেম শুরু অনলাইনে, ফাঁদে পা দিয়ে ঠকলেন ৩৩ বছর বয়সী মার্কিন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি :  কথায় আছে ‘প্রেম অন্ধ’ জাতি-বয়স কিছুই বোঝে না..। সম্প্রতি প্রেমের ফাঁদে পা দিয়ে ঠকলেন এক মার্কিন মহিলা। বর্তমানে পাকিস্তানের আটকা পড়ে আছেন তিনি। পাকিস্তানে আটকা পড়া ওই মার্কিন মহিলার নাম অ্যান্ড্রু রবিনসন, বয়স ৩৩ বছর। প্রেম শুরু হয় অনলাইনের মাধ্যমে। রবিনসনের প্রেমিক তার থেকে বয়সে অনেক ছোট। প্রেমিকের নাম নিদাল আহমেদ মেমন, বয়স মাত্র ১৯ এর দোরগোড়ায়। বয়সের বিস্তর পার্থক্য থাকা স্বত্তেও একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন তারা। কিন্তু প্রেমের পরিণতি যে এতটা ভয়ানক হবে তা কল্পনাও করতে পারেন নি রবিনসন। বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন তিনি।

প্রেমিকের কাছ থেকে ঠকে মানসিকভাবে ভেঙে পড়েছেন ইসলাম ধর্মালম্বী রবিনসন। একইসঙ্গে তিনি পাকিস্তান সরকারের কাছে প্রতি সপ্তাহে পাঁচ হাজার মার্কিন ডলার ও পাকিস্তানের নাগরিকত্বের দাবি করেছেন।

দুই সন্তানের মা রবিনসন। বেসরকারি সংস্থার সাহায্যে আমেরিকা থেকে পাকিস্তানে বসবাস করছিলেন। এদিকে পাকিস্তানে টুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পাক বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করেছে রবিনসনকে। বিষয়টি খতিয়ে দেখছে পাক-পুলিশ।

এই নিয়ে রবিসন জানান, অনলাইনে তাঁদের প্রেমের শুরু হয়। কিন্তু কেউ কাউকে কোনদিন দেখেন নি। সদ্যই রবিনসনের প্রেমিক তার সঙ্গে দেখা করতে পাকিস্তানের করাচিতে পৌঁছোন। তাঁকে দেখা মাত্রই তার প্রেমিক মেমন নাকচ করে দেয় সম্পর্ক। পাশাপাশি তার প্রেমিক তাকে বলে বাড়িতে বিয়েতে রাজি নয়, এটা বলার জন্যই সে এখানে এসেছে। এরপর তার প্রেমিক তাকে ফেলে রেখে চলে যায়। এরপর তিনি মেমনের বাড়ির সামনে ক্যাম্প খোলেন। সেখানে বসবাস করছিলেন তিনি। মেমনের বাড়িটি তালাবন্ধ ছিল। সেখানে কেউ ছিল না।

এদিকে রবিনসনের ছেলে জানান, তাঁর মা মানসিকভাবে অসুস্থ। তারা তাঁর মাকে বুঝিয়েছিল পাকিস্তানে না যাওয়ার জন্য। কিন্তু কোন লাভ হয় নি। জোর করে পাকিস্তানে চলে যায় সে। তখন থেকে সে পাকিস্তানেই আছে।

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স